গোধূলীর জলে ধূয়ে মুছে সেতো, শুকনো পাতায় রেখে
টানা পোড়নের দিনগুলো সবে, স্মৃতির পায়রা মেখে।
শুনেছে আকাশ দিগন্ত নীল, ললাটে - মলাটে ভাসে
বোবা মেয়েটির মায়াবীনী চোখ, সেই নীল ভালবাসে
ভালবাসাবাসি ঘনিয়ে এসেছে, পদ্ম পড়েছে জলে
প্রজাপতিদের ফিস ফিস কথা, চাঁপা বকুলের তলে।
সে ভালবাসায়, ইতি টেনে যায়, টানা পোড়নের ছায়া
মেয়েটি শুধুই আলগোছে তার, কুড়িয়ে নিয়েছে মায়া
সেই মায়া লেগে চোখ দুটি তার, ভরষা মেঘের জল
ঝরে ঝরে পড়ে। নদী বয়ে যায়। আর জলে কোলাহল।
সাঁঝ বেলাতে, সেই জলে ধুয়ে চলেও গিয়েছে দুরে
মেয়েটি একাকী উদাস হয়েছে ধূলো ওড় রোদ্দুরো....।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



