somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইয়াহুর নতুন ফিচার -- বিল্ট ইন ওয়েব ক্যাম

২২ শে জুন, ২০০৮ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইয়াহু দুটো নতুন ডোমেইনে (rocketmail.com, ymail.com) মেইল সুবিধা চালু করেছে। একিসাথে তারা চালু করেছে অত্যন্ত জনপ্রিয় একটা প্রোগ্রামের বেটা ভার্সন। এটা দিয়ে ক্যাম ছাড়া ভিডিও চ্যাট করা যাবে। ইয়াহুর আরো কিছু নতুন ফিচার সুবিধা নিয়ে কথা বলছে দুই অন্তরঙ্গ বন্ধু।
--------------

মফিজ : দোস্ত ভাল্লাগতাছে না /:)
প‌্যান্ট ঢিলা মাস্তান : কি বলিস, আমিতো চাঙে আছি

মফিজ : সেটা কিরকম?
প‌্যান্ট ঢিলা মাস্তান : অনেক কারনেই

মফিজ : অঅ
প‌্যান্ট ঢিলা মাস্তান : ঐ নতুন ম্যাডামের ফিগার কেমনরে?

মফিজ : ভালো নাহ। তুই তার সাথে দেখা করার আগে একটা দুরবীণ নিয়ে যাস।
প‌্যান্ট ঢিলা মাস্তান : মুশকিলের কথা। ভার্সিটিতে শুধু শুধু যাওয়ার কোনো অর্থ আছে? যাইহোক, আমি আজকে চাঙে আছি

মফিজ : ঐ তোর ক্যামেরাটা অন কর। তোর হাসিমুখ দেখে জবর কাটি।
প‌্যান্ট ঢিলা মাস্তান : ক্যাম অন করা লাগে নাকি ব্যাটা। আমিতো তোরে দেখতে পারছি। দু:খি দু:খি চেহারা নিয়ে বসে আছিস।

মফিজ : :-* !!!
কি বলিস ব্যাটা। তুই আমারে দেখবি কেমনে? আমার তো ওয়েব ক্যাম-ই নাই!! তোর মাথা ঠিক আছে?

প‌্যান্ট ঢিলা মাস্তান : আমার মাথা ঠিক আছে। এটা বল যে তোর মাথা ঠিক নাই। গতকাল ইয়াহু কিছু নতুন ফিচার চালু করছে। তার মধ্যে একটা হইলো বিল্ট-ইন ক্যামেরা। এখন থেকে ইয়াহু ইউজাররা ক্যামেরা ছাড়াই ভিডিও চ্যাট করতে পারবো।

মফিজ : শালা গুল মারিস না।
প‌্যান্ট ঢিলা মাস্তান : তুই বিশ্বাস করবি না সেটা আমি জানি। অনেকেই বিশ্বাস করছে না।

মফিজ : মেজাজ খারাপ করতাছিস। সত্য কথা বল। কাহিনী নাকি কল্পকাহিনী!

প‌্যান্ট ঢিলা মাস্তান : কাহিনী। আজকে কতোজনরে দেখলামরে দোস্ত। আমার তো পিসি থেকে উঠতে ইচ্ছা করছেনা। ব্যাপারটা অনেক ডেঞ্জারাস। সেটিং ভালো না জানলে যে কেউই যে কাউকে দেখতে পারছে। আমাকে অবশ্য কেউ দেখতে পারছেনা। আমি কিছু অপশন ডিজেবল করে রেখেছি ;)

মফিজ : : -# সত্যিতো দোস্ত। আমি ইচ্ছামতো সবাইরে দেখতে পারুমতো?
প‌্যান্ট ঢিলা মাস্তান : হ বেটা। তবে কেউ যদি আমার মতো সেটিং চেঞ্জ করে তো দেখতে পারবিনা। তখন পারমিশান লাগবে।

মফিজ : দোস্ত আমার মাথা ঘুরতাছে, তুই এটা কি শুনাইলি।
প‌্যান্ট ঢিলা মাস্তান : :D জানি তুই বিশ্বাস করবি না ইয়াহুর নতুন ফিচারের কথা। ওয়েল, এড্রেস বারে টাইপ কর-- রকেটমেইল.কম, অথবা, ওয়াইমেইল.কম, তারপর এনটার দে।

মফিজ : দোস্ত সত্যি ইয়াহুতে চলে যাইতাছে! কিন্তু ক্যামটা কিভাবে এ্যাকটিভ করবো? ঐ তুই আমারে বোকা বানাইতেছিস নাতো?
প‌্যান্ট ঢিলা মাস্তান : তুইতো এমনিতেই বোকা। তুই এখন কি করতাছিস সেটা আমি দেখতে পাচ্ছি ;)

মফিজ : আচ্ছা বলতো আমি কি করতাছি?
প‌্যান্ট ঢিলা মাস্তান : তুই এতোক্ষন টাইপ করতেছিলি।

মফিজ : হ। আচ্ছা বল আমার শার্টের রঙ কি?
প‌্যান্ট ঢিলা মাস্তান : তোর শার্টের রঙ- কালো না
সাদাও না
বেগুনীও না
সবুজও না
টিয়াওনা।
ঠিক হইতেছে কিনা বল।

মফিজ : হ ঠিক আছে। কিন্তু রঙটাতো বললি না?
প‌্যান্ট ঢিলা মাস্তান : ছাই রঙের।

মফিজ : হয় নাই। আমার শার্টের রঙ গাঢ় নীল।
প‌্যান্ট ঢিলা মাস্তান : হতে পারে। এটাতো ব্যাটা ভার্সন। ইয়াহু প্রতিদিন এই ক্যামটা আপগ্রেড করতেছে। এখন কিছুটা ঝাপসা দেখা যাচ্ছে, আশা করা যাইতেছে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাইবো।

মফিজ : কি জানি। আমার সন্দেহ হইতাছে।
প‌্যান্ট ঢিলা মাস্তান : তোর সামনে মনিটর।

মফিজ : হ।
প‌্যান্ট ঢিলা মাস্তান : এবারতো মনে হয় সন্দেহ থাকার কথা না।

মফিজ : দোস্ত সেটিংটা দেখায় দেয়।
প‌্যান্ট ঢিলা মাস্তান : এটা অনেক বড় কাজ বেটা। উপভোগে না খাওয়াইলে দেখামু না

মফিজ : আমি তোর বাসায় এখুনি আসতাছি।
প‌্যান্ট ঢিলা মাস্তান : আয়


------
ইয়াহুর নতুন সুবিধা পাইতে হইলে রকেটমেইল কিংবা ওয়াই মেইলে একাউন্ট অপেন করতে হবেনা । পুরনো ইয়াহু আইডিতেই সম্ভব। মেশিনের কনিফগারেশন চেঞ্জ করা লাগবেনা। ইয়াহু ম্যাসেঞ্জারে কিছু সেটিং উলটপালট করতেহবে, এই যা।

বি: দ্র: কেবলমাত্র মফিজদের জন্য।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৮ দুপুর ২:৫৭
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×