somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়ের বাঁধ

১৪ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে নিজেকে খুব বস্তাপচা সস্তা মনে হয়। জানা নাই কিছুই অথচ ভাব ধরতে হচ্ছে সবজান্তা সমশের! লোকের একটানা ছি! ছি! ছি! শুনতে প্রস্তুত নই বলেই এমন হয়- অতীতে বাস করতে চাই, অতীতেই থেকে যাই। মাঝে মাঝে আকাশ দেখতে খুব ইচ্ছে হয়, কিন্তু ঐ যে, “সময়তো নাই, নাই, নাই” বুক বাজে বুকের ভিতর।

২৪ ঘণ্টা সময়ের ৮ ঘণ্টা ঘুম (মৃত), ৮ ঘণ্টা কাজ ( ভবিষ্যতের / ভবিষ্যতকে সামনে রেখে) করা আর একাকী থাকার সময়টুকুতে বর্তমান থেকে পালিয়ে অতীতে আশ্রয় নেয়া। বর্তমানে বাস করা আর হয় কোথায়? অভিনয় করারও একটা মাত্রা আছে; ভুলে গেলেতো চলবে না।অথচ, আমাদের শিল্পবোধ ঐ দেখ টক দৈ রং চাঁদ হয়ে ফুটে গেছে। অথচ, এই যে আমরা, ”অমুককে ছাড়া আমার চলে না, চলবে না” ইত্যাদি বলে বা দুঃখবিলাসে মত্ত হয়ে, যাই প্রমাণ করতে চাই না কেন, শেষমেশ আমরা একটা সিদ্ধান্তে উপনিত হই যে, বিশ্বজগৎ আনন্দবোধ থেকেই সৃষ্ট আর আনন্দের পূর্ণতায় এর লয়/ বিলুপ্তি। অর্থাৎ যে জগতে আমরা আছি, বর্তমান ব্যতীত সব সেখানে খুবই ঠুনকো।

অবশ্যই একজন মানুষের মুখ আরেকজন মানুষের মধ্যে আছে। তবে, ভালোবাসা মানুষকে আটকে রাখে, এক বিন্দু নড়তে দেয় না- এটা মানতেই হবে। শত চেষ্টার পর মানুষকে বুঝে নিতে হয়: প্রেমই মানুষকে ভাসায়, ভালোবাসা না। ব্যবিলন থেকে পিরামিডে, দেহ থেকে মনে, ফুল থেকে ফুলে, মন থেকে মনে। এখানে প্রেমের ব্যাপারে যে যত বেশি বেহিসাবী সে তত বেশী মূহুর্ত প্রেমের মাঝে চলতে পারে।অন্যকেও চালাতে পারে।

পরিশেষে, আমার জীবনের একটি অভিজ্ঞতা শেয়ার করি। আমি হুট করে একবার একটা রেস্টুরেন্টে হোটেল বয় হিশেবে কাজ নিলাম। মানুষের ক্ষুধার্ত লোভী চোখগুলো দেখতে ভালই লাগতো। সব থেকে আকর্ষনীয় ছিল প্রেমিক-প্রেমিকাদের দুষ্টুমি। সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত একটানা কাজ করতাম ( সাপ্তাহিক ছুটি: শূন্য দিন) আর ভাবতাম, কোন বড়লোক ক্রেতা এসে যদি অনেকগুলো খাবার প্যাকেট কিনে গাড়িতে তুলে দেবার জন্য আমাকে ডাকতো, তাহলেইতো কিছু বকশিস পেতে পারি। আমাদের দোকানের কোন খাবারের দিকেও আমরা তাকাই না, আমরা তাকাই বড়লোক ক্রেতার চোখের দিকে। শেষ কথার আগের কথা চোখে চোখে বলে চলে যাই। একদিন কী হয়েছে, আমার পকেটে কোন টাকা নাই। মাসের শেষ দিক, তাই কেউ আমাকে ধারও দিল না।তখন আমি এক মুরুব্বির কিছু ব্যাগ তুলে দিলাম আর তিনি আমাকে কিছু বকশিস দিলেন- চিকন করে গুটানো দুটি কুড়ি টাকার নোট । আমার কাছে মনে হলো, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ! টাকার মধ্যে সেই মানুষটার উষ্ণতার স্পর্শ; অনুভূতিটা এত চমৎকার ছিল যে,ভাবতে গিয়ে আমার শিরদাঁড়াটা এখনো বাতাসে ভাসছে!

পুনশ্চঃ অতীত নিয়ে ভাবা উচিৎ, কিন্তু অতীতে পড়ে থাকা যাবে না।

সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০৯
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×