somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি যদি তোমাকে না পাই

০৩ রা মে, ২০১৯ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হয়তো আমাদের পরিচয় হয়েছিল ঈশ্বরের সর্বোচ্চ করুণার দানে
হয়তো আমার মধ্যে সেই প্রথম পরিচয়ের ক্ষতাক্ত দগদগে আঁচড়-
নোঙর হয়ে থাকবে অসীম সময়ের তীর্থভূমিতে অনন্তকাল।
কিংবা হাওয়াই মিঠাইয়ের মতো তোমার সে মেঘ মেঘ কথা,
আমার খুব পরিচিত কবিতায় আরেক যমুনা হয়ে ফুটবে।
বাতাসে তোমার চুলের গন্ধ ছটফট করতে করতে আমদেরই-
প্রেমের মরুভূমিতে পদচিহ্ন আঁকতে থাকবে ম্যাজিকের ক্রমবিন্যাসে
হয়তো তোমার সেই মিষ্টি হাসি কিংবা সূক্ষ্ম অন্তর্ঘাত, আমাকে পার করবে-
হাজার বছরের সোনালি রোদ্দুরের ভিতর কোন এক বৈশাখী বিকেলে।
তাতে আমি হয়তো দু'শ বছরের জন্য পাথর হয়ে যাব শুধু একবার!
সেই পাথর জন্মের পথ থেমে যাবে কোন এক অমাবস্যার পিছুডাকে
কিন্তু সেই অন্ধকারে আমি থাকবো না। হবো সুদৃঢ় কোন পাহাড়ের গুহার
ভেতরে বন্দী।আমার বন্দীত্ব আর তোমার পঞ্চম জন্ম। বাহ্, কি চমৎকার হিসাব!

কিংবা, যদি এমন হয় যেন, তোমার প্রিয় বন্ধুগণ হয়ে গেল পাখিঃ তুমিও!
আর আমার স্থান হলো পরিত্যক্ত কোন কূপের ভিতরে। আর হলাম না হয়
একটি অস্বাভাবিক জলের ফোয়ারা। তুমি একদিন সেখানে এলে আর-
জল বাড়তে বাড়তে সৃষ্টি হলো প্লাবন। সেখান থেকে সৃষ্টি হলো এক নদী।
নদীর নাম যাই হোক না কেন, কেউ কি জানতে পারবে নদিটির ইতিহাস?

আমি তোমাকেই ভালবাসি। জ্যান্ত ভায়োলিন হয়ে বাজতে বাজতে
হয়তো একদিন থেমে যাব। তবুও পৃথিবীর শেষ প্রেমের উপন্যাস হয়ে
তোমায় ছুয়ে যাব। প্রতিটি জন্মে আর জন্মান্তরে তোমার কাছেই আসবো-

আবার এমন কি হতে পারে, তোমার সাথে আর কখোনো দেখা হবে না?
তুমি থাকবে উত্তরে, আর আমি থাকবো দক্ষিণে। তুমি আমার অপেক্ষায়,
আর আমি তোমার; হয়তো তোমার শরীরের গন্ধ ভাসতে ভাসতে
দিক হারিয়ে ফেলবে, আর আমার ভেতরকার ভেজা ঠান্ডা প্রশ্বাস
উড়ে গিয়ে তোমাকেই ছুয়ে দেবে। হল্লা বেঁধে যাবে মাঝ সাগরের স্রোতে।
সেখানে একটি পাহাড়ি দ্বীপের চারদিকে আমাদের না বলা কথারা-
একে অপরকে চুম্বন করবে!

তোমাকে যদি আমি না পাই, তবে বের হয়ে আসব আমি আমার ভেতর থেকে
দুর্বার বিপ্লবে। রাশি রাশি নীল পদ্ম হয়ে তোমার চোখে আগুন লাগিয়ে দেব;
লাল আকাশটা পুড়ে ছারখার হয়ে যাবে। তখন একটি বুনো লতা,
এঁকেবেঁকে চলবে আমাদের চরণের ধ্বনিতে-প্রতিধ্বনিতে।
আহা! সেই মানুষজন্মের স্মৃতিরা তখন কে কোথায় থাকবে?
বোধের বিমূর্ত সংকেত, ঝরে পড়া ফুলের মত চক্চক্ করবে,
আর প্রমাণ করবে তোমার স্বর্গলাভে বিস্মৃত, আহত আঁখির
টুইটম্বুর রূপালী জোস্নাকে; প্রকাশভঙ্গীরা প্রকাশিত হবে!

আর আমার সেসব খুশি, আর আহাজারিতে, সাঁঝের ক্যনভাসে
উঠানামা করবে অন্ধকারের মাত্রাবোধ। হঠাৎ আমি তোমাকে নিয়ে
লিখে ফেলা এক বিশাল মহাকাব্য আবিষ্কার করব,
আরেক জন্মে পোড়া, আরেকটি ফুলশয্যায়।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

ফতোয়া যখন আইসক্রিম: ক্ষমতার গরমে গলে, মার্কিন বাতাসে জুড়ায়!

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ৯:২৩




মুখে জিকির আর অন্তরে ডলারের ফিকির—ধর্মের নামে এই লেভেলের "মাল্টিটাস্কিং" মুনাফেকি কি আপনিও খেয়াল করেছেন?
ঈমানের তলোয়ার শুধু গরিবের ওপর চলে, আর হোয়াইট হাউজের সামনে গেলেই কেন এদের লুঙ্গি কোঁচা... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

×