একটি শুকনো বুনো কবিতা
১৩ ই মে, ২০১৯ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আঁধার ছড়িয়ে আছে মেঘ হয়ে
আঁধারে আঁধারে।
গভীর রাতের সে রাঙা স্তব্ধতা
এসে বারে বারে,
ভোরের গোলাপ হয়ে ফুটেছে
অভিসারের দুয়ারে।
আহা ত্রিনয়ন, আহা ভিন্নতা
এসো রোববারে,
এসো স্কটিশ সমস্যা নিয়ে।
এসব শেকড়, বিশুষ্ক আলো
আজো কারাগারে।
সেসব মাঝির শক্ত উরুতে,
অবিভাজ্য সাঁতারে,
বালির সূর্যে মাখা অমৃতে
অমরত্বে, অনাহারে-
বলা, না বলা পরিভাষা
দোলে যে জোয়ারে
যে সংগ্রামে, সে সংকেতে।
বিলুপ্তরাও মরে না প্রেমে
রক্তহীন অবিচারে,
ডুবন্ত ঝিনুকের মত ঐখানে
মগজের আবিষ্কারে,
নিয়ে আসে তারাভরা রাত
অনিশ্চিত অঙ্গীকারে,
তলোয়েরের ঝনঝনানিতে
নৈবেদ্যের চিৎকারে,
মাঝরাতে ছায়ার পাহাড়ে!
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৯ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮
আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা...
...বাকিটুকু পড়ুন