
আলোর বৃক্ষ, না'কি সবুজ অন্ধকার,
কোনটা চাই তোমার-আমার?
নাকি ফুল হয়ে আঁকবো বৈশাখ?
কুলহারা কবি আমি: হাতে হাত থাক?
কবিতার মত কিছু সবুজ ছড়াক।
ভুল করে ভালবাসবে কি বারবার!
কী বললে? দরকার নেই আর?
যে যার অসহায়ত্ব মাঝে বাঁচুক তবে-
কার উত্তর শ্রাবণী যাচে কে কবে?
কোন ঘ্রাণে তবে মাতোয়ারা ছিলে তোমরা,
বিচিত্র ভংগিমায় যে ভাঙছিলে আড়মোড়া!
বিশ্বাসের অসম্মান আরো হোক নিরবে,
অবশ্যই আবেগের নির্মম পরাজয় হবে!
জীবন মানে কি তবে শুধুই প্রেম আর মেয়ে মানুষ,
একজনের মুখে লুকানো আরেকজনের মুখোশ?
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





