somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যক্তিগত ডায়রির পাতা থেকে

১৯ শে মে, ২০১৯ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাঃ
ইচ্ছা ছিল ব্লগে গদ্য লিখবো না। কিন্তু আজ লিখছি। ইচ্ছার ধর্মই বদলে যাওয়া। কিভাবে শুরু করবো? গদ্য কিভাবে লেখে আবার! নিজেকে বারবার প্রশ্ন করছি। মন তুই উড়ে যা। উড়িয়ে দিলাম মনটাকে।

নিবেদনঃ
শুরুতেই মহান আল্লাহর নাম স্মরণ করছি। যিনি আমাকে জীবন দান করেছেন। আকাশে যখন নতুন কিছু ঘটে তখন সেটার উপর যার নিয়ন্ত্রণ থাকে, তিনিই আল্লাহ-এটাই আমার বিশ্বাস। যিনি পাশাপাশি দুটি ভিন্ন জলস্রোত আলাদাভাবে প্রবাহিত করেন কিন্তু একটি আরেকটিকে স্পর্শ করে না।

শুরুর কথাঃ
আমি আজ কথা বলবো ভাংগা প্রেম নিয়ে। আমার জীবন অনেকবার ভাংগা প্রেমের ভিতর দিয়ে গেছে। আমি যখন খুব ছোট, ক্লাশ ফাইভে পড়ি, তখন একটি মেয়েকে আমার ভাল লাগে। সংগত কারণে তার নামটা বলবো না। তার নামের আদ্যক্ষর হল ল। ল কে আমি ভালবেসে ফেলেছিলাম। যে ভালবাসা আমাকে আজও আটকে রেখেছে। ল এর বাম গালে একটা তিল ছিল।হাসলে সেখানে টোল পড়তো।আমি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতাম। একটা মানুষ এতো সুন্দর হয় কিভাবে? যাই হোক, ল এর পারিবারিক পরিচয় যখন পেলাম, তখন বুঝলাম, ও হল আসমান আর আমি হলাম মাটি। কোনভাবেই মিলন সম্ভব না।

১৭ বছর পরঃ
একটা চাকরি পেলাম।ভাবলাম, ওকে বলে ফেলি মনের কথা। সেখানে কিছু আবেগঘন মূহুর্তের সৃষ্টি হলো। তবে মেনে নিতে শিখলাম, ও আসলে অসহায় ছিল। আমাকে জীবনের চেয়ে বেশি ভালবাসলেও ও আমাকে গ্রহণ করতে পারবে না।

তার কিছুদিন পরঃ
আমির খানের মান( Mann) মুভিটা দেখলাম, আর ফ্যান হয়ে গেলাম, হিন্দি রোমান্টিক ধাচের মুভিগুলোর। আমার খুব মায়া কাজ করলো। কী যে টান ছিল নায়ক-নায়িকাদের মধ্যে! যতবার দেখেছি ততবার কেঁদেছি।

নতুন প্রেমঃ
আমি র এর প্রতি দুর্বল হলাম। আমি বারবার নিজেকে বোঝালাম। মন বুঝলো না। সে বেকায়দায় পড়ে গেল। আমার দিকে সে যেভাবে তাকিয়েছে, তাতে বুঝলাম, প্রেম আমাকে আবার টানবে। আবার আমি লক্ষ্মী ছেলের মত, সবকিছুকে প্রেম না ভেবে সরে আসলাম।ভাবলাম আমি ভালবাসি একজনকে আর প্রেম অনুভব করছি আরেকজনের প্রতি! এ আমি কেমন আমি?

আবার নতুন আমিঃ
স দেখতে অনেকটা ল এর মতোই ছিল। আমি ওর কাছে ঋণী। কারণ সেই আমাকে ভাংগা প্রেমের বলয়ে ঢুকে যেতে সাহায্য করেছে।আমাকে একটু একটু করে প্রেমিক হতে সহায়তা করেছে।স, আমি তোমাকে সবচেয়ে বেশি মনে রাখবো।

ত এর সাথে পরিচয়ঃ
ত এর কথা বলতে গেলে বছরখানেক লাগবে। ত এর প্রেমে আমি আজও কবিতা লিখি।কবিতা পড়ি।কবিতায় বাঁচি।

উপসংহারঃ
আজ ভেবে দেখি, এগুলো ছিল ভাংগা প্রেম। কোনটাই শরীরের বাইরের কিছু না!
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৯ রাত ৮:৩৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×