somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মৌমাছি ও একজন পুরুষ মানুষ (পর্ব-৪)

০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন বুঝতে পারলাম লাইলীর একজন মজনু আছে, তখন আমি দ্বিধা অনুভব করলাম এবং পরিষ্কার হয়ে গেলো আমার সাথে কেন লায়লী কোন ধরণের সম্পর্কই রাখতে চায় নি। আমার উচিৎ ছিল ওর সাথে কোন ধরণের যোগাযোগের চেষ্টা না করা, এবং মনেমনেও ওকে না খোঁজা। কারণ, মনে মনে খুঁজলেও ওর রক্তে প্রচ্ছন্ন অসুখ হয়! এসব আমি বুঝতে পেলাম লাইলীর সমগ্র জীবন পর্যালোচনা করে। যেহতু আমি নিজের সাথে একটি দীর্ঘ বৈঠক শেষে সিদ্ধান্ত নিয়েছি যে, আমি ওর শুভাকাঙ্খী বা ভাল বন্ধু হতে চাই না। প্রেমিক ছাড়া অন্য কোন প্রকার সম্পর্কের ব্যাপারে আমি কোন ধরণের আকর্ষণ অনুভব করি না। বরং ওর ভাই-বন্ধু-স্বজন হতে গেলে যে আমার জীবনের কোন মানেই থাকে না!

সুতরাং আমার শেষ সিদ্ধান্ত এই যে, আমি ওকে চিরদিন ভালবাসব এবং তা হবে নিঃশর্ত। তাহলে ওর আত্মা সুখ বোধ করবে। নিঃশর্ত বৃত্ত গোলাকার নাও হতে পারে এবং নিঃশর্ত ত্রিভুজে তিনটি সরলরেখা নাও থাকতে পারে। আমি রক্তের ভেতর নিঃশর্ত ভালবাসার বীজ ছিটিয়ে দিলাম- লাইলীর ভবিষ্যৎ প্রশান্তির কথা ভেবে। যদিও নিজের ওপর খুব সন্তুষ্ট হলাম, কিন্তু আমার জীবনে আমি মৃত্যু যন্ত্রণার প্রচণ্ড এক হাতছানি দেখলাম এবং কাল্পনিক একটি ছায়ামূর্তির ‘লাশ, লাশ’ বলে হাঁক দেয়া শুনতে পেলাম। পাশাপাশি আমার শরীরের জ্বর হুহু করে বাড়ছিল। আমি তখন আমার অস্তিত্বের মধ্যে গভীর শোক অনুভব করলাম।

খুব ক্ষুধা আর ক্লন্তি নিয়ে অবশেষে ঘুমিয়ে পড়লাম। আমার নিঃশ্বাস ততক্ষণে প্রায় খরস্রোতা নদীর মত লম্ফঝম্ফ করছে আর আমার শরীর উত্তাপের চরম সীমা অতিক্রম করছে। গভীর রাতে ঘুম ভেঙ্গে গেল। পায়ের তলায় শিরশির অনুভব হচ্ছে। কারণ, একটি পিঁপড়া সেখানে চলাচল করছে। আমার ক্লান্তি আমাকে পিঁপড়াটার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে বাঁধা দিচ্ছে। পিঁপড়াটি যে আমার আধো ঘুম আধো জাগরিত অবস্থায় কত বার কামড়েছে, তার কোন পরিমাপ আমি করতে পারলাম না। এই পিঁপড়াটি কি আমার মৃত্যু কামনা করছে? বুঝতে পারছিলাম না কেউ আমাকে সত্যিকার অর্থেই মৃত্যুর এই প্রবাহ থেকে সরাতে পারবে কিনা! যেহেতু সিদ্ধান্ত নিয়েছিলাম শর্তহীনভাবে ভালবাসবো, সেহেতু এই পিঁপড়াটি কেন অমার ভালবাসা থেকে বঞ্চিত হবে? আমি পিঁপড়াটির প্রতি তীব্র মমতা বোধ করলাম এবং নিজের নেয়া ‘কখনো কারও বিরুদ্ধে অভিযোগ না করা’র সিদ্ধান্তের প্রতি সমর্থন জানালাম।

এটা বুঝতে পরলাম যে পিঁপড়াটির কামড়েই আমার জ্বর এসছে এবং এ ব্যাপারে আমি সচেতন ছিলাম না। হঠাৎ আমার রুমের দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। একজন নারী কড়া নাড়ছে, সেটা শব্দের প্রাবল্যেই টের পাওয়া যায়। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। আমি গত রাত থেকে কিছু না খেয়ে রুমের ভেতরে পড়ে আছি এবং তখন তীব্র ব্যথায় এলোমেলো প্রলাপ বকছি। দরজা খোলার কোন সম্ভাবনা দেখতে না পেয়ে বাড়িওয়ালার মেয়ে চিৎকার করতে থাকলো, “মিল্টন সাহেব, আপনার মা এসেছেন।” বাডিওয়ালার মেয়ের নাম ছিল নূপুর।

পুনশ্চঃ তখন আমি তখন ছন্নছাড়া বেকার এক যুবক। আমার বসবাস তখন ঢাকার যাত্রাবাড়ি এলাকার ছোট্ট একটি মেসে। সেখানে আমার খোঁজ নেবার মতো কেউ ছিল না, কারণ আমি একাই থাকতাম চিলেকোঠার একটি ঘরে। বিল্ডিংটি ছিল ছয় তলা এবং বাড়িওয়ালা থাকতো ছয় তলাতে। বাকি ফ্ল্যাটগুলো ইউনিভার্সিটির ছাত্র এবং কর্মজীবীদের কাছে ভাড়া দেয়া ছিল।

সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:২৩
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×