ইলিশ (অণুগল্প)
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিস্পন্দ মাছটা আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। কোয়ান্টাম ফিজিক্সের সূত্রানুসারে তার প্রতি আমার যে আকর্ষণ তা রীতিমতো ভয়ংকর রূপ নিল। আমার রক্তের অক্সিজেন লেভেলে সুগভীর তারতম্য সৃষ্টি হলো। আমি মাছটা কিনতে চাই। কিন্তু পদ্মার ইলিশ বলেই তার দাম যেন আকাশ ছুঁতে চায়। ৫ কেজি ইলিশ মাছ আমি ৫০০ টাকায় বাবাকে কিনতে দেখেছি। এখন বাজারে আগুন। কারা যেনো পেট্রোলের দাম কমে যাওয়ায় সুযোগ সন্ধানী হয়ে ওঠেছে। যেখানে খুশি আগুন ধরাচ্ছে। নেভানোর কেউ নেই। জীবনের লক্ষ্য স্থির করেছি কি করিনি মনে নেই। তবে দমকল বাহিনীতে যোগদান করা হয়নি। আমি ছাপোষা একজন স্কুল শিক্ষক। নাম রেখেছিল বাবা-মা হরিপদ কাপালী। জন্মস্থান মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল। আমার মেয়ে আমার কাছে ইলিশ মাছ খেতে চাইছে। আমি কি করি, কই যাই জানি না। ইচ্ছে করে ৯ হাজার টাকা বাংলাদেশ ব্যাংক থেকে লুট করে আনি। কত লোকে কত লুটপাট করে, বিচার হয় না। আমি চাই আমার বিচার হোক। নিরবিচ্ছিন্ন এই বুকে কুঠারাঘাত করুক এমন কেউ, যে কখনো ইলিশ মাছ কিনতে গিয়ে পয়সার দিকে তাকায় না।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

প্লেটোর 'অ্যাপোলজি' কোনো সাধারণ ক্ষমা প্রার্থনার দলিল নয় (গ্রিক শব্দ Apologia মানে আত্মপক্ষ সমর্থন বা যুক্তির ব্যাখ্যা)। ৫০০ জন জুরির সামনে দাঁড়িয়ে ৭০ বছর বয়সী সক্রেটিস যে নির্ভীক...
...বাকিটুকু পড়ুনঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন