মুক্তি
০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কখনো কখনো সবকিছু থেকে বিচ্ছিন্ন হতে চায় মন,
দেহের সীমারেখা ভেদ করে আমি যেন বেরিয়ে যাই—
এই দেহের কারাগারে বন্দি আমি কতকাল?
এই মনের উঁচু প্রাচীর ভেঙে মুক্তির অপেক্ষায়!
হঠাৎ যদি অন্ধ হয়ে যাই—অন্ধকারে মিলিয়ে যাব আমি,
বধির হলে নৈঃশব্দের অতলে হারিয়ে যাব—
হাতে পায়ে বাজবে না কোনো শিকলের ধ্বনি,
একলা ঘরে, নিরবতা জুড়ে দিবস-রাত্রি যাপন।
অনন্ত ঘুমের দিকে মন টানে ,
গভীর অন্ধকারে ডুবে যেতে চায়,
যে ঘুমের পরে আর জাগরণ হবে না,
হায়! জন্ম যদি না হত এ কৃত্রিম পৃথিবীতে!
স্মৃতির পটে আঁকা আমি যদি বিলীন হতাম,
ফুসফুস, মস্তিষ্ক, হৃদপিণ্ডের নীল-রক্তের মায়ায়,
আমার স্নায়ুতন্ত্রের জাল, রক্তনালীর কারাগার,
যারা বন্দী করে রাখে আমাকে—পরাধীন করে রাখে।
স্মৃতি-বিস্মৃতির অসম্পূর্ণ প্রান্তর পেরিয়ে—
শূন্যের ভালোবাসায় বিচরণ,
আমি সেই শূন্য, সেই অবিরল শূন্য,
যেখানে কোনো রূপরেখা নেই, কোনো বাঁধন নেই—
এক পলকের জন্যও যেন আমি নিঃশেষ হই
দেহের জন্ম-মৃত্যুর ঝুলন্ত ছায়া থেকে মুক্ত হয়ে,
এই কারাগার ভেঙে, ঊর্ধ্বমুখী হয়ে,
অনস্তিত্বের আকাশে ছড়িয়ে পড়ি বর্ণহীনে, স্পর্শহীনে।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন