অন্ধকার সুনশান রাতে ধূসর আভার মাঝে
আমিি হারিয়ে যাওয়া আমিত্ব খূঁজে বেড়াই।
স্বপ্ন হননে মুমূর্ষু হয়েও শুনতে পাই
হৃদ মাজারের দুপদুপানি,
নিকোটিনের কৃৃত্রিম শ্বাসে বেচেঁ থেকে বলি
এইতো পুবের আকাশে ভোরের আলো ।
দূর্বল স্নায়ুগুলোও বিদ্রুপে হেসে জানান দেয়
আর কত! মিছে তোর ছলচাতুরী।
-----আরিফ।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



