somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার একটা স্বপ্ন ছিল

০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুসান বয়েলের মত বলতে হয় আমার একটা স্বপ্ন ছিল। আমার সেই স্বপ্নটা এখনও আছে। ভারতকে ইডেন গার্ডেনের মাটিতে হারাইতে চাই। ইডেন গার্ডেনের এক লাখ দর্শকের সামনে ভারতকে হারাইতে চাই। অনেক কাঠখড় পুড়িয়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। কত না অবজ্ঞা করেছে কতজন। আমরা নীচুজাতের বাঙ্গালী। আমরা বাঙ্গালীই না, আমরা মুসলমান। আমরা অশিক্ষিত, নিম্নজাতের চাষী হিসেবে অনেক উপেক্ষিত হয়েছি পশ্চিমবঙ্গীয় বাবুদের কাছে। ইতিহাসের পাতায় পাতায় লিখা আমাদের প্রতি অবজ্ঞা। আমরা তলাবিহীন ঝুড়ি। আমেরিকানদের কাছে আমরা পেয়েছি তাচ্ছিল্য, অবজ্ঞা। আমরা ব্যর্থ রাষ্ট্র। আমরা টিকে থাকব না ইতিহাসের বুকে। কতজন কত কথা বলেছে। জানি না আমার পূর্বপুরুষেরা কোন অজানা আশায় জীবনের মায়া ত্যাগ করেছিলেন। তারা কী জানতেন এই চাষাভূষা, তলাবিহীন ঝুড়ি একদিন বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে যখন জমিদার বাবুরা ইডেনে একটা ম্যাচও আয়োজন করতে পারবে না? হয়তো জানতেন, নতুবা কিসের আশায় তারা নির্দ্বিধায় জীবন দিয়েছিলেন। তারা কি জানতেন এই তলাবিহীন ঝুড়িই একসময় এতদূর আসবে, একটা নোবেল পুরষ্কারও বাগাবে? হয়তো জানতেন, নতুবা কিভাবে তারা থ্রী নট থ্রী নিয়ে অটোমেটিক মেশিনগানের মোকাবেলা করেছিলেন?

আমাদের বোলিং অর্ডিনারী। আমরা নীচুজাতের বাঙ্গালদের নীচুজাতের দল। ইতিহাসে কেউ আমাদের কথা কম শোনায় নাই। আজও আমরা জমিদারদের দেশে খেলার আমন্ত্রণ পেলাম না। তাই আমার একটা স্বপ্ন ইডেনের মাঠে, জমিদার বাবুদের মাঠে একবার শেহবাগদের হারানো। এক লাখ জোড়া জমিদারদের সামনে দেখানো আমরা কোথা থেকে কোথায় এসেছি। হাজার বছরের উর্দু, আরবী, ফার্সি, ইংরেজী, আরিয়ান, সংস্কৃতের চোটেও বাংলা টিকে থেকেছে। বাংলা মরে নাই। বাংলা মরার নয়, বাংলা শক্তিশালী হবার। বাংলা যদি মরার হতো তবে গত চার হাজার বছরেই মরে যেত। বহু ভাষা, বহু জাতি এসেছে। বহু শাসক, বহু শোষকের ভীড়ে, বহু অত্যাচারেও আমরা টিকে থেকেছি। আমরা শুধু টিকেই থাকিনি, আমরা বড়ও হয়েছি, আমরা বাড়ছি, আমরা শক্তিশালী হচ্ছি। হাজার দুর্নীতির পরেও আমরা উন্নতি করছি, আমাদের রাস্তাঘাট ভেজাল সুরকিতে ভাঙ্গছে, আবার গড়ছেও। আমাদের রাস্তাঘাট হচ্ছে, কল কারখানা হচ্ছে, দালানকোঠা হচ্ছে, শিক্ষিত মানুষ হচ্ছে। আমরা থেমে থাকি নাই। ১৯৪৭ এ আত্ম অভিমানী বাঙ্গালী জমিদারবাবুরা কি জানতেন যে ষাট বছর পরে সর্ববৃহৎ বাংলা ব্লগটা এই বাঙ্গালরাই করবে? না তারা জানতেন না। কিন্তু আমাদের ভাষা শহীদরা হয়তো জানতেন। তাই তারা বুকের রক্ত ঢেলে দিয়ে রক্ষা করেছিলেন এই ভাষা।

আমি আমার জীবদ্দশায় একবার দেখে যেতে চাই ইডেনের মাটিতে এক লক্ষ জোড়া সর্বভারতীয় বাঙ্গালীর চোখের সামনে সর্বভারতের বাংলার কাছে পরাজয়। আমি আমার জীবদ্দশায় একবার বাংলার জয় দেখে যেতে চাই সেই সব অবজ্ঞাসূচক উন্নাসিকদের বিপক্ষে।

জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×