আত্নবিশ্বাসী নারী তুমি, বলিষ্ট চেতনায় পরিবর্তনের সাক্ষী
কামময়ী তুমি করেছ ধ্বংস আমায়
ইশারায় তোমার লুকোচুরি
তোমাকে সকলে চায় সম্বলহীন আমিও
এই কবিতাও তোমাকে চেয়েছে বলিষ্ট নীতিতে।
তোমার আছে কালান্তরের অগি্ন
ছুঁইলে যেমন ফেটে পড়া আগ্নেয়গিরি
উন্মাদনীয় চাহনি তোমার
তুচ্ছ করেছে অনেকের সংসার
এই যে তোমার ঘ্রাণ, বাঁকা হাসি
ভালবাসার সূক্ষতা কম, কামের চাহনি বেশি
ঘামে ভরা শরীর তোমার
পিপাসার চোখে লোলুপতার চাহনি সবার।
তোমার আছে বিলাসিতা আর প্রাচূর্য্য
ভক্ষণশীল কোন রাক্ষুসী ডাইনির মত
হত আশায় স্বপ্ন বেঁধেছিলাম এই আমি
সদ্য কোন সাদা মেঘে ভাসিয়েছিলাম ছোট্ট তরী
তোমার চাই আরো আরো আরো, বুঝবে কি ভালবাসা কত?
নারী তুমি, তোমায় বোঝা বড় দায়
বিপথগামী, সংসারবিমুখ এই আমি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


