পরিপাটি সব কিছু আগের মতই
নারীর স্পর্শ যখন কাম জাগিয়ে তোলে
ব্যর্থ হৃদয় ভাবে লজ্জার কথা।
জ্বালিয়েছি আমি শয়নের দ্বারে প্রদীপ
অহমিকা যা ছিল ভুল কিছু নয়
বদ্ধ ঘরে নাক সমান অস্থিরতা
তবুও অপেক্ষার শক্ত ভিত
প্রার্থনা ছিল আমার প্রবল ক্ষুধা
রাতের কাছে তাই ভোরের প্রার্থনা।
ক্ষুব্ধ ধমনী প্রতিবাদ করে
গলায় ফাঁস পড়া যেন নিস্পাপ কেউ
তোমার অদ্ভুত হাসি, দম্ভে ফেটে পড়া বুক
শেষে তাই বলতে চাই
অবিশ্বাসী কালো ছায়া তুমি।
আগেরগুলো কেউ পড়তে চাইলে
ব্যর্থতা: অপেক্ষা: অবিশ্বাস
ব্যর্থতা: অপেক্ষা: অবিশ্বাস(১)
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




