কোনো এক যান্ত্রিক ভ্রমনে
রিমঝিম বৃষ্টিতে ফুটন্ত সকালে
আমি আর তুমি পাশাপাশি বসে
তুমি অবাক নয়নে দেখছ বৃষ্টি পড়া
দু একটা গাছের ডাল লেগে যাচ্ছে সামনের কাচে
তুমি বাচ্চার মত জড়িয়ে ধরছ আমায়
সারারাতের ভ্রমনে ক্লান্ত তুমি
বৃষ্টি দেখতে দেখতেই হেলিয়ে দিয়েছ মাথা আমার বক্ষে
আমি উন্মুখ হয়ে তোমার চুলের ঘ্রান নিচ্ছি
জান এক পশলা মেঘ,
জানালা দিয়ে ভিতরে প্রবেশ করতে চেয়েছিল
আমি জানালা বন্ধ করে দিয়েছি
তবু এক ফোটা বৃষ্টির জল ভিতরে প্রবেশ করেছে
পড়েছে তোমার গালের অই খান টাতে
তুমি হাসলে যেইখান টাতে টোল পড়ে
আমি আমার ভাল লাগা দেখছি
মনে হচ্ছে মুক্তুর দানা লেগে আছে
আমার প্রিয় স্থান টিতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


