somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীন বাংলাদেশে আইয়ুব খান তোরণ!

২৪ শে অক্টোবর, ২০১০ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতার ৩৮ বছর পর কেন মনে প্রশ্ন জাগে, আমরা কি এখনো পরাধীন?আমরা কি এখনো পারিনি পরাধীনতার সবটুকু শৃঙ্খল ভাঙতে? আমরা কি এখনো বৃটিশ-পাকিস্তানীদের মানসিক দাসত্ত্ব করছি না? ত্রিশ লক্ষ শহীদের রক্তের প্রতি আমরা কতটুকু শ্রদ্ধাশীল?আর পাচ লাখ মা-বোনের সম্ভ্রম? সুপ্রিয় পাঠক,এই প্রশ্নগুলোর কি কোন সদুত্তর আমাদের জানা আছে? পাশের ছবিটি দেখে চিন্তা করুন তো আমরা কতটুকু স্বাধীন! বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ বিদ্যাপীট চট্রগ্রাম কলেজ। ১৮৩৬ সালে প্রতিষ্টিত এ প্রতিষ্টান যুগে যুগে জন্ম দিয়ে আসছে অনেক রথী- মহারথীর। কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার হলো,এই কলেজের মূল প্রবেশদ্বারে এখনো আইয়ুব খানের নাম! তোরণটির ডিজাইনই AK অর্থাৎ আইয়ুব খান! অনেকেই একে “আইয়ুব খান গেইট” বলেই চিনে। রক্তে ভেজা মাটিতে আইয়ুব-ইয়াহিয়া খান’রা মাথা উচু করে দাড়িয়ে আছে সাবলীলভাবে। আর আমরা! স্বাধীন বাংলার নাগরিকরা! মাথা নিচু করে আইয়ুব-ইয়াহিয়াদের প্রেতাত্নার নিচ দিয়ে আসছি-যাচ্ছি! কিন্তু,বাহান্ন-উনশত্তর-একাত্তর তো আমাদের তা শেখায় নি! ত্রিশ লক্ষ প্রাণ তো আইয়ুব-ইয়াহিয়া’দের কাছে মাথা নিচু করতে শিখায় নি! এই কলেজের ছাত্র থাকা অবস্থায়(০৩-০৫) এই হতভাগারও দুর্ভাগ্য হয়েছিলো এই তোরণের নিচ দিয়ে যাওয়া-আসা করতে। প্রতিবারই থুথু ছিটিয়ে মনের ঝাল মিটাতাম। এ ব্যাপারে কিছু একটা করতে গিয়ে প্রতিবারই শিবির ক্যাডারদের হুমকীর সম্মুখীন হতে হয়েছিলো।



প্রতিবছরই তোরর্ণটি নতুন করে রঙ করা হতো। অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করতাম, কলেজের শহীদ মিনার(৩-৪ ফুট উচ্চতার একটি পিলার মাত্র)সারা বছরই ময়লা আবর্জনার স্তূপের মতো দেখাতো। ২০০৪ এর একুশের প্রভাতে আমি ও আমার বন্ধুরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে শিবির ক্যাডাররা আমাদের মৃত্যুর হুমকী দেয়। উল্লেখ্য,এই কলেজে শিবির অন্য কোনো ছাত্র সংগঠনকে তৎপর হতে দেয় না। কলেজের তিনটি হোস্টেলের প্রতিটিই এক একটি টর্চার সেল। কিছু দিন আগে এক ছাত্রকে বেদম মারধর করে,যা একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছিলো। তার অপরাধ,সে কালো ব্যাজ ধারন করেছিলো পিলখানা হত্যাযজ্ঞে নিহত বীরদের স্মরণে যখন সারা দেশ শোকের কালো চাদরে ঢ়াকা।



মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই , এ দেশের তরুন প্রজন্ম যুদ্ধাপরাধীদের গাড়ী থেকে লাল-সবুজ পতাকা ছিনিয়ে নিয়ে স্বাধীনতার পক্ষ শক্তির হাতে তুলে দিয়েছে। এর সঠিক মূল্যায়ন করে স্বাধীনতার সঠিক আদর্শ বাস্তবায়ন করুন। অবিলম্বে চট্টগ্রাম কলেজের ওই তোরনটি সরিয়ে নিতে কার্যকর ব্যাবস্থা গ্রহন করুন।

১৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×