বিজলি
অনেক দিন হলো আর কতো
আর কতো সইবো দেরি অনন্ত?
পিতামহ ইহোলোক ছাড়িবে বলে
বাবায় দিতে চাহে বিবাহ
পিতামহের শখ ছিলো দেখিবে পুতির মুখ
এইবার বুঝি তবে তার শখের অনাদর করা হলো
ডাক্তার আসে, উকিল আসে, আসে তালুকদারের বেটা
মাকে বলেছি অনন্ত কে ছাড়া করিবোনা কো বিয়া
অনন্ত
এইতো এখনই
এখনই নিয়ে যাবো তোমায়
দেখো আকাশে কত মেঘ জমেছে
হবে বর্ষা ধারা
কাটুক না এই জলের প্রপাত
আমার বাড়ি গাঙ্গেরও পাড়
যদি গো ভাসে জলে তোমায় রাখিবো আমি কিসে?
সেই ভয়ে এই শ্রাবনে না করি মোর আশা
যদি গো চাহে বিধাতা
বিজলি করিবো তোমায় আমি বিয়া
বিজলি
অহে অনন্ত প্রেম মোর
অনন্ত ভালোবাসা
যদি বা থাকো তুমি মোর পাশে
কিসের ভয় কিসের এতো দূরাশা?
আমি যে তোমায় ভাসিয়াছি ভালো
ওগো রাতের আধারে যদি বাণের পানি
কেড়ে নেয় তোমারে আর মোরে
ভেঙ্গে নেয় ঘরের ছাউনি
দুজন তবে একসাথে যাবো
তোমাকে যে আমি মানি স্বামি
অনন্ত
তবে চলো এখনই
অই আকাশে ঘনধারে করিয়াছে মেঘ
আসিবে বুঝি বৃষ্টি
তাহার আগেই চলো ওগো
চলো মোর বাড়ি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




