এই বীভৎস পৃথিবীতে ,
আমি এক বীভৎস যুবক।
আমার শরীরে লেগে থাকা পাপের আঁচর গুলো -
দিনে দিনে বেরেই চলে।
আমি বদলাতে পারি না-
আমি বদলাতে পারি না।
তবু আমি নারীর ছলনায় ভুলকরে পা দেই,
আবেগি সিনেমা দেখে কেঁদে ফেলি।
অকারণে গোলমাল বাঁধিয়ে দেই ।
সহসা ভুলে যাই আমার আমিকে।
আমি বদলাতে পারি না।
ভুলের পিঠে ভুলের মালা গেঁথে আমি এক মনভুলা,
হাল ধরে বসে আছি ভুলের সাগরে।
আমার নোঙ্গর কোন বন্দরে পরে না।
আমি অকারণ গম্ভীর ,বীভৎস এক যুবক-
এই বীভৎস পৃথিবীতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



