somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় বিশ্ববিদ্যালয় ঃ চ.বি.র উপাচার্য আবদুল মান্নান এর লেখা এবং আমার কিছু কথা।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে "প্রথম আলো" তে চ.বি.র সাবেক উপাচার্য আবদুল মান্নান একটা লেখা লিখেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে " গণহারে পাস সমস্যার সমাধান নয় " । কিছুদিন আগেও আর একটা লেখায় চোখ পড়েছিল । লেখাটির শিরোনাম ছিল "তাহলে আর বাদ রইলো কি? " লেখাটির বিষয়বস্তু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল নিয়ে। ৫ বিষয়ে ফেল করেও পোলাপাইন অটোপ্রমোশন পেয়ে যাচ্ছে । সেটার লেখকের খুব আক্ষেপ ; জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হত, পড়াশোনা না করেও পাশ করে যাওয়া যেত । আক্ষেপের বিষয় ত বটেই । সবাই চায় পড়াশোনা ছাড়াই পাশ করতে। কিন্তু বিষয়টা কি আসলেই তাই ? কয়েকটা বিষয় খেয়াল করা যাক ঃ


**** আবদুল মান্নান সাহেবের কথার কিছু অংশ ঃ

১।"প্রায় চার দশক পর এসব কথা মনে পড়ল সম্প্রতি ফেল করা ছাত্রদের দাবির মুখে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক তাঁদের প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশন দেওয়ার অভাবনীয় ঘোষণার পর। এই পরীক্ষার্থীদের সংখ্যা মোট পরীক্ষার্থীর ৪৬ শতাংশ, সংখ্যায় প্রায় এক লাখ। এই ‘মেধাবীদের’ অনেকেই একদিন বিসিএস পরীক্ষা দিয়ে রাষ্ট্রের প্রথম শ্রেণীর আধিকারিক হবেন। বাহ।

# স্যারের কথায় যুক্তি আছে ঠিকই কিন্তু একটা বিষয়ও বুঝতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এতদিন হিসাব ছিল বিভাগে। কিন্তু আধুনিকীকরণের নামে হঠাৎ করে গ্রেডিং পদ্ধতি চাপিয়ে দেওয়া হয়। যাক, একদিক দিয়ে ভালই হইলো । সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমান্তরালে জাতীয় বিশ্ববিদ্যালয়ও চলে আসলো। কিন্তু এর সঙ্গে যেটা আসলো সেটা হল সৃজনশীল প্রশ্নে পরীক্ষা ।২০০৯-১০ শিক্ষাবর্ষে যখন সৃজনশীল প্রশ্ন ও পরীক্ষা পদ্ধতি চালু করা হয়, তখন কর্তৃপক্ষের পক্ষ থেকে এক সার্কুলারে নানা গালভরা বুলি আওরানো হয়েছিল। কিন্তু পরিশেষে দেখা গেলো বর্তমান অবকাঠামো এই পদ্ধতির জন্য প্রস্তুত নয়। একজন দুজন ফেল করলে সেটা সেই ছাত্রদের উপর দোষ দেওয়া যায় । কিন্তু ৪৬ % ফেল করলে বুঝতে হবে সমস্যা অন্য কোথাও। বিজ্ঞান বিভাগে ফেল করেছে প্রায় ৬৫%। এত ফেল করলে শুধু শিক্ষার্থীদের মেধা যোগ্যতাকে দোষ দিলে চলে না।

২।.........এই ফেল করা ‘মেধাবী’ শিক্ষার্থীরা বলছেন, নতুন গ্রেড-পদ্ধতির কারণেই নাকি তাঁরা ফেল করেছেন। আগে ৩৩ নম্বর পেলে তাঁরা পাস করতেন, গ্রেড-পদ্ধতিতে পেতে হবে ন্যূনপক্ষে ৪০। এই তথ্যটি তাঁরা আগে থেকেই জানতেন না, এমন নয়। "

# স্যার, বিষয়টা ৩৩ বা ৪০ এর নয়। সমস্যা সিস্টেমে । সৃজনশীলে কোনও বাধাধরা বই নাই।এক বিষয়ে অনেক বই থাকতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোতে এক বিষয়ে এক জনই শিক্ষক থাকে; তিনিই পড়ান , রেফারেন্স ও দিয়ে দেন। কিন্তু জাতীয় বি.বি. তে একেক কলেজের স্যার একেক বই পরাতে পারেন।কোন বইতে কি আছে, প্রশ কর্তা কোন বই ফলো করবেন তা তার বেপার।পোলাপাইন তো এখানেই বাশ খাইতেসে।

৩।"এই ধরনের কর্মকাণ্ডকে হালাল করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিরা নানা ধরনের অজুহাত দাঁড় করাবেন। একজন সহ-উপাচার্য জানান, ফলাফল বিপর্যয়ের জন্য দায়ী পরীক্ষকেরা, এতে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পৃক্ততা নেই।"

# স্যার, পদ্ধতি তো আধুনিক হইসে ; কিন্তু শিক্ষকরা তো হন নাই। অনেকে জানেনই না সৃজনশীল আসলে কি জিনিস । ওনাদের কোনও ট্রেনিং দেওয়া হয় নাই, কোনও নির্দেশনা দেওয়া হয় নাই। ২০-২৫ বছর ধরে হয়তো একভাবে পড়াচ্ছেন; এখন আজকে হুট করে বলে দিলাম সৃজনশীলে প্রশ্ন হবে; আপনারা প্রস্তুত হন, তাইলে ক্যামনে হবে? গ্রামাঞ্চলের শিক্ষকদের কথাও ত ভাবতে হবে , নাকি ?

৪। "জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু-একজন কর্মকর্তা জানান, এই সিদ্ধান্তটি তাঁরা নিতে বাধ্য হয়েছেন। কারণ, এই রমজান মাসে তাঁরা চাননি এই ফেল করা ছাত্রদের আন্দোলনে সাধারণ মানুষের কষ্ট হোক। এমন বক্তব্য বালখিল্য ছাড়া আর কিছু নয়। তাঁরা মনে করেছিলেন, ঘটনা এখানেই বুঝি থেমে যাবে। কথায় আছে, বাঙালিকে বসতে দিলে শুতে চায়। এখানেও ঠিক তেমনটি হয়েছে। যেই-না জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষে উত্তীর্ণের শর্ত শিথিল করল, ঠিক পরদিন ন্যূনতম গ্রেড-পদ্ধতি বাতিলসহ চার দফা দাবি নিয়ে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তাঁদের দাবি, শুধু প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ নয়, দ্বিতীয় বর্ষ থেকে অন্যান্য বর্ষে প্রমোশনের জন্য যে সর্বনিম্ন গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হয়েছে, তা-ও বাতিল করতে হবে। একই সঙ্গে তাঁরা আরও কিছু দাবি-দাওয়াও উপস্থাপন করেছেন। এরপর হয়তো দাবি উঠবে পরীক্ষা টরীক্ষা বাদ। বছর শেষে সবাইকে পাস ঘোষণা করতে হবে এবং সনদটা বাড়িতে পৌঁছে দিতে হবে। এঁরাই একদিন দাবি করবেন, তাঁরা দেশের শ্রেষ্ঠ ‘মেধাবী’। সুতরাং সব সরকারি চাকরি তাঁদের জন্য সংরক্ষিত রাখতে হবে।"

# জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এমনিতেই অচ্ছুত। এদের জন্য দেখার কেউ নেই। এমনিতেই অবস্থা চলছে গাড়ি যাত্রাবাড়ী টাইপ ; তার উপর এখন আবার ফেলের ঘা। পোলাপাইন এত পাগল হয় নাই যে সাধ করে ফেল করবে। তারা জানে ফেইল করলে আবার ২ বছরের ধাক্কা।যেখানে প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত ছেলে-মেয়েরা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করছে , সেখানে স্যার সেটা নিয়ে মজা করছেন। " পরিক্ষা বাদ, মেধাবি " ইত্যাদি বলে ব্যাঙ্গ করছেন ।

****সার্কুলার ঃ এবার আসা যাক ২০০৯-১০ সেশনের জন্য জারিকৃত সার্কুলারে। সার্কুলারে কিছু জিনিস বলা হয়েছিল ঃ
১। ২১০ ক্লাস হতে হবে। (ক্লাস হয় মাত্র ৮০-৯০ দিন)
২।ক্লাস সাসপেন্ড এর ২৮ দিন পর পরীক্ষা (সাসপেন্ডের ৬ মাস পরেও পরীক্ষা হয়নি। )
৩। ৩ মাসের মধ্যে ফলাফল প্রকাশ ( ৯ মাস পর প্রকাশ হয়েছিল)
৪। নিয়মিত ক্লাসেই পাঠদানের উপর গুরুত্বারোপ (অথচ স্যারদের কাছে প্রাইভেট পরতে যাইতে হয়, বিশেষ করে বিজ্ঞানের ছাত্র দের)।


* নতুন সিলেবাস ও প্রশ্নপদ্ধতির আলোকে কলেজগুলোতে শিক্ষার্থিদের পাঠদান ও প্রস্তুত করা হয় নি।
*২১০ দিন ক্লাস হওয়ার কথা । কিন্ত ক্লাস নেবে কে? শিক্ষক কি আছেন? নিয়মে বলা হয়েছিল, কোনও বিষয়ে অনার্স থাকলে ৭ জন আর মাস্টার্স থাকলে ১২ জন শিক্ষক থাকবে। কিন্ত কলেজগুলোতে গরে ৩/৪ জনের বেশি শিক্ষক নেই। যেমনঃ রংপুর কারমাইকেল কলেজে ফিনান্সে ১ জন ও নেই।
* কলেজগুলোতে বিভিন্ন বর্ষের পরীক্ষা ও নানা ধরনের বন্ধ থাকার কারণে ৪-৫ মাসের বেশি ক্লাস হয় না। যতটুকু ক্লাস হয় তাও শিক্ষক- ক্লাসরুম স্বল্পতা , লাইব্রেরী - সেমিনারের ভগ্নদশায় পরিপুর্ন ফলাফল নিয়ে আসে না।
* ৪ বছরের সিলেবাস এখনো নির্দিষ্ট করতে পারেনি জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থিরা জানে না তারা আগামি বছর কি পড়বে !

*শেষ কথা ঃ
সৃজনশীল পদ্ধতি আধুনিক ব্যবস্থা। জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে অবকাঠামোগত আয়োজন, পঠনরীতি পরিবর্তন হবে এটাই স্বাভাবিক । কিন্তু নতুন কিছু আনার আগে পুরনোগুলোর মধ্যে সামঞ্জস্য করা উচিত। তা না করে পুরনো জরাজীর্ণ প্রাতিষ্ঠানিক আয়োজনের উপর যতই সৃজনশীল উদ্যোগ নেওয়া হোক না কেন, তা মানন্নয়নের বদলে অবনমনই ঘটাবে। জা.বি.বি.র ভঙ্গুর আয়োজনে এই পদ্ধতি কার্যকর নয়। শুরুতেই সৃজনশীল পদ্ধতি নিয়ে সারা দেশে সমালোচনা হয়েছিল। ছাত্ররা দাবি করেছিল, নতুন কোনও পদ্ধতি চালুর আগে ২ বছর শিক্ষকদের ট্রেনিং ও শিক্ষার্থিদের সে সম্পর্কে অবগত করতে হবে। তখন নানা বুঝ দিয়ে এবং অটো প্রমশন দিয়ে বিপর্যয় আড়াল করা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ শিক্ষক নিয়োগ, ট্রেনিং , সিলেবাস নির্ধারন , পাঠদান পদ্দতির আধুনিকায়ন ইত্যাদির কিছুই করেনি। তাই ফলাফল এবারো তথৈবচ। ৬ বিষয়ের ৬ টাতেই ফেল এমন ও দেখা যাচ্ছে। জিপিএ ০.০০। আবার পাশ করেও জিপিএ ১.৭৫ না পাওয়াও প্রমোশন পাবেনা। যদিও কর্তৃপক্ষ অটো প্রমোশনের কথা বলেছে ; কিন্তু এভাবে কয়দিন? এভাবে ত একটা শিক্ষা ব্যবস্থা টিকতে পারে না। তাই এখনি এইদিকে দৃষ্টি না হলে সামনে বড় সমস্যাই অপেক্ষাই করছে।
প্রথম আলোর লেখাটির লিঙ্ক
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×