
এখন টিভিতে অধিক চ্যানেল দেখতে আর ডিস ওয়ালাদের কাছে ধর্না দিতে হবে না।
কিছুদিন হলো শুরু হয়েছে বাংলাদেশে ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) সুবিধা। রিয়েল ভিউ নামে বেক্সিমকো কোম্পানী প্রথম এই সুবিধা চালু করেছে। মাইলের পর মাইল তার টানাটানির ঝামেলা নেই। শহরে, বন্দরে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলসহ দুর্গম চর এলাকাতেও যে কেউ ঘরে বসে টিভিতে অধিক চ্যানেল দেখতে পাবেন। একদম নয়েজ ফ্রি ছবি দেখা যাবে।এর জন্য প্রয়োজন হবে ছোট্ট একটি ডিস, এলএনবি, এবং রিসিভার। মূল্য সর্বসাকুল্যে ৫২০০/- (পাঁচ হাজার দুইশত) টাকা। তবে ডিটিএইচ-এর কানেকশন সচল রাখার জন্য প্রতি মাসে তিনশত টাকার কার্ড রিফিল করতে হয়। অর্থাৎ মাসিক তিন শত টাকার বিল কার্ডে পে করতে হয়।
ডিটিএইচ সেবা দেওয়ার জন্য লাইসেন্স পেয়েছে দু'টি প্রতিষ্ঠান। কেবল অপারেটরদের ব্যাপক বাধা সত্ত্বেও দেশের দুটি বড় কম্পানীকে DTH সেবার অনুমতি দিয়েছে সরকার।
এতদিন ভারতের টাটা স্কাই এই সুবিধা দিয়ে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে। টাটা স্কইয়ে কোন বাংলাদেশী চ্যানেল সংযুক্ত ছিল না। ইন্ডিয়ার চ্যানেলসহ অন্য দেশের চ্যানেল দেখা যেত। বাংলাদেশের রিয়েল ভিউ বাংলাদেশের সব চ্যানেলসহ বিদেশের অনেক চ্যানেল সংযুক্ত করেছে। বর্তমানে প্রায় ১৮০ টার মত চ্যানেল দেখা যায়। এখন বাংলাদেশের টাকা বাংলাদেশেই থাকবে, বিনিময়ে বাংলার আপমর জনসাধারন অফুরান্ত টিভি দেখার আনন্দ পাবে।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ রাত ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



