somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাগু, কাগু শক্তি ... কাগু ময় দুনিয়া

২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন ক্লাস সেভেনে পড়ি। রোজার ঈদের ছুটি শেষে স্কুলে গিয়েছি। সবাই দেখি কি যেন নিয়ে একসাথে আড্ডা দিচ্ছে। সাথে তুমুল হাসি। সবুজ নামে একটা পোংটা ছেলে আসরের মধ্যমনি। তার কাগু নাকি আসছে এইবার বাসায়। সেই কাগুর নানা কাহিনী। কাহিনী এমনই আজব যে, চাপা পিটাচ্ছে এটা বলার কোন মানে হয় না। বরং হাসি চলে আসে। সবুজ আবার এমন ভাব নিয়ে গল্প করে যে, কাগুর সব ঘটনা বাস্তব। কিছুই উলটা পালটা না।

সবুজ, তার কাগু আর তার কাগুর অস্বাভাবিক ক্ষমতা দীর্ঘদিন আমার মনে ছিল। কিন্তু ছোটবেলার অনেক সোনালী মুহুর্তের মত এটাও ধীরে ধীরে ভুলে গিয়েছিলাম। আজকে, প্রায় বার বছর পর, ইন্টারনেটে কৌতুক পড়তে গিয়ে সবুজের কাগুকে খুজে পেলাম। সবুজের কাগুর মতই অস্বাভাবিক ক্ষমতার অধিকারী এক চরিত্র নিয়ে এই ছোট ছোট মজার লাইন লেখা। মূল কৌতুকগুলা চাক নরিস আর ভিন ডিজেল কে নিয়ে করা। কিন্তু অতি আশ্চর্যজনক ভাবে সবুজের কাগুর সাথে এই কৌতুকগুলার গভীর মিল। সবুজ, আমার হাই স্কুলের অনেক বন্ধুর মত সেও হারিয়ে গেছে। আমি জানি না জীবন তার দিকে হাসি মুখে তাকিয়ে আছে কিনা। সে হারিয়ে গেলেও তার কাগু আমার ভিতর রয়ে গিয়েছে।

ব্লগেও একজন কাগু আছেন। তিনিও কম আশ্চর্যজনক নন। এই এক লাইনের কৌতুকগুলা তাকে নিয়েও হতে পারে। তিনিও খুব সহজেই এর সাথে মানিয়ে যান।
যাই হোক, কাগুর কথা বলা শুরু করি।

১) আমাগো কাগু দুই টুকরা বরফ ঘষেও আগুন জ্বালাতে পারেন।
২) কাগু বই পড়েন না। বইকে টর্চার করে সব কথা জেনে নেন।
৩) যদি তোমার কাছে ১০০ টাকা থাকে, আর আমাগো কাগুর কাছেও ১০০ টাকা থাকে, তইলে আমাগো কাগুর কাছে বেশি টাকা আছে।
৪) কাগুর কি বোর্ডে কন্ট্রোল বাটন নাই, কেননা কাগুর সব সময় সব কিছুই কন্ট্রোলে থাকে।
৫) কাগু এক পাখি ছুড়ে দুইটা ঢিল শিকার করতে পারেন।
৬) ব্যাট ম্যান আর সুপারম্যানের ভিতর মারামারি হইলে কে জিতবে? ...... কাগু জিতবে।
৭) কাগু শীতের দিনের জন্যে সুর্যে একটা বাড়ি বানিয়ে রাখছেন।
৮) কাগু যেই বাড়িতে জন্ম নিছেন, সেইটা উনি নিজের হাতেই বানাইছেন।
৯) কাগু একবার একটা ঘোড়ার থুতনি তে লাত্থি দিয়েছিলেন। পরে সেই ঘোড়া থেকে যে বাচ্চা হয় সেইগুলারে আমরা জিরাফ বইলা ডাকি।
১০) আপনি নিজের ইচ্ছায় এই ব্লগ পড়েন নাই। কাগু আপনারে মন্ত্রবলে এই ব্লগ পড়তে বাধ্য করেছেন।

( এইগুলা পড়ে আর লিখে আমি একধরনের ছেলে মানুষী মজা পাইছি। আপনারা পাবেন কিনা জানি না। যাই হোক, ফেসবুকে কাগুর ফ্যান ক্লাব খুলছি। ইচ্ছে হইলে জয়েন খাইতে পারেন। )
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×