somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরিতে আগুন: কোটি টাকার ক্ষতি

১৫ ই মে, ২০১১ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাওয়া-কাওড়াকান্দি রুটের রো রো ফেরি শাহ মখদুমে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। স্থানীয়ভাবে ৬টি ফেরি ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফেরিটির কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, মাওয়া থেকে কাওরাকান্দি ঘাটগামী রো রো ফেরি শাহ মখদুম হাজরা টার্নিংয়ে পৌঁছলে রাত সাড়ে ১১টায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চরে উঠে যায়। প্রায় ১ ঘণ্টা পর একটি আইটি জাহাজ ফেরিটিকে উদ্ধার তৎপরতা শুরু করে। হঠাৎ রাত ১টার দিক রো রো ফেরিটির ইঞ্জিন এডজাস্টে আগুন লেগে তা দ্রুত ৩য় তলার মাস্টার (চালক) ব্রিজে ও যাত্রী ছাউনিতে ছড়িয়ে পড়ে। ফেরি স্টাফরা নির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ঝড়ো বাতাসের কারণে ব্যর্থ হয়। আগুনের ভয়াবহতা দেখে ফেরির ১০টি যাত্রীবাহী বাসসহ ২১টি যানবাহনের যাত্রীরা জীবন বাঁচাতে নদীতে ও চরে ঝাঁপ দেয়। এ সময় রুটটিতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে ৬টি ফেরি প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৪টার দিক আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফেরির তৃতীয় তলার মাস্টার রুম, যাত্রী ছাউনি, একটি পোল্ট্রি ফিডের বাচ্চাবাহী কাভার্ডসহ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্র জানায়। ভোর ৫ টার দিক একটি আইটি জাহাজের সহযোগিতায় ফেরিটিকে কাওরাকান্দি ঘাটে আনা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫/৬ জন যাত্রী আহতের খবর পাওয়া গেলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এর ফলে উভয়পাড়ে প্রায় ২ শতাধিক যানবাহন আটকে পড়েছে।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×