বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে চীনের বিপক্ষে দারুণ জয় বাংলাদেশের
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। দিল্লিতে আজ বুধবার অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী চীনকে ৩-২ গোলে হারায় বাংলাদেশ দল।
বাংলাদেশের হয়ে গোল তিনটি করেন যথাক্রমে চয়ন, কৌশিক ও পুষ্কর খিসা। তবে ম্যাচ সেরা হয়েছেন রাসেল মাহমুদ জিমি। কারণ, নিজে গোল না করলেও দুর্দান্ত খেলে বাংলাদেশের জয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছেন তিনিই।
বিশ্ব হকি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৪০তম। আর চীনের অবস্থান ১৮তম। বলার অপেক্ষা রাখে না, এ ম্যাচে শক্তির বিচারে সুস্পষ্টভাবে এগিয়ে ছিল চীন। তবে শুরু থেকে আক্রমণাত্মক খেলে ম্যাচটি নিজেদের করে নেন বাংলাদেশের খেলোয়াড়েরাই।
বাংলাদেশের গ্রুপটা বেশ কঠিন। র্যাঙ্কিংয়ে সবার চেয়ে এগিয়ে ভারত (১১)। এরপর আয়ারল্যান্ড (১৫), চীন (১৮) ও ওমান (৩৬)। ৪০তম স্থানে থাকা বাংলাদেশের পেছনে শুধু ফিজি (৭০)।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুন