somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ভাবনা

১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ভাবনার কথা প্রশ্নোত্তর আকারে লিপিবদ্ধ করেছিলাম ২০০৭ সালে।
১. আপনার সম্পর্কে কিছু বলুন
বসবাস বেড়ে ওঠা, জীবনের পথ ধরে চলতে থাকা সবই এখানে, মানে এই ভার্চুয়াল স্পেইসে। রিয়েল স্পেইসে খুব একটা যাওয়া হয় না। তাই কর্ম জগত বন্দী হয়ে আছে ভার্চুয়াল স্পেইসে আগত ভার্চুয়াল আই.ডি. ধারী মানুষজন দিয়ে। সোজা কথা রিয়্যালিটি থেকে বিচ্ছিন্ন।
২. কেন লিখি?
একবার ই -ম্যাগাজিনের ভার্চুয়াল স্পেইসে একটি লেখার খুব প্রয়োজন ছিল, বলে আমার মনে হল। লেখাটি তৈরি করলাম । এভাবে আরও কয়েকটি লেখা তৈরি হয়ে গেল। ই -ম্যাগাজিনের জন্যই লেখালেখি শুরু হল ।অর্থাৎ indirectly বলা যায় ই- ম্যাগাজিনের পাঠকদের জন্যই আমার লেখা শুরু।
৩. প্রিয় লেখক কে?
লেখক বিশেষ কেউ নেই, আবার কেউ তৎক্ষণাৎ প্রিয় হয়ে যায় যদি কারো লেখার বিষয় ও স্টাইল ভালো লেগে যায় । তখন তিনি ওই সময়ের জন্য প্রিয় লেখক হয়ে যান ।
৪. ইন্টারনেট কি বাংলা সাহিত্য কে বাঁচিয়ে রাখতে পারবে?
ইন্টারনেট একটি মাধ্যম যা, বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখতে পারবে, যদি না হঠাৎ কোন অলৌকিক কারণে এ প্রযুক্তি থেমে যায়! থেমে গেলে তখন অন্য কথা। সব হারিয়ে যাবে। আবার নতুন করে শুরু করতে হবে। আমরা তো দমে যাবার প্রজাতি না।
৫. বাংলা সাহিত্যের ভবিষ্যত কেমন?
বাংলা সাহিত্যের ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলা সাহিত্যের চর্চা ব্যাপক। আর তাই এর প্রসারতা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে ও বিস্তৃতি লাভ করবে।
৬.সাহিত্যের দায়বদ্ধতা
সাহিত্যের দায়বদ্ধতা বলতে বুঝি লেখক হিসেবে যে শিল্পসাহিত্য সৃষ্টি করছি তার মান শিল্প-সম্মত হওয়া। এই মাত্রাবোধ বিভিন্ন হতে পারে। তা থেকে তর্কের সূচনা হতে পারে। তাই এইটুকু বলতে চাই যে, একজন লেখক, কবি, নাট্যকার, গীতিকার অর্থাৎ একজন শিল্পী যা সৃষ্টি করুন না কেন, তা যেন সুন্দর হয়, শৈল্পিক হয়। আর যিনি সুন্দর রচনায় ব্যর্থ, তার অন্তত অসুন্দরের চর্চা থেকে বিরত থাকাই শ্রেয়।
৭.আপনি কি চান কেউ আপনার লেখা মনে রাখুক?
আমার লেখা কেউ মনে রাখুক, তা কখনোই ভাবি না। অমন রচনা তৈরি করবার যে দক্ষতাটুকু তো প্রয়োজন, তা যে আমার নেই।
৮.আপনার স্বপ্ন
আমার স্বপ্ন অনেক। ভার্চুয়াল স্পেইসের বাসিন্দা আমি। ভার্চুইয়াল রিয়্যালিটি একদিন রিয়্যাল জগতের মানুষদের সকল দুঃখ বেদনা ঘুচিয়ে দিবে। সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবে এই কামনাই করি।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×