প্রথমেই বলে নেই এই পোস্টের মাধ্যমে কোন কোম্পানী বা ব্যক্তিগত ভাবে কাউকে নিচু বা হেয় করানোর কোন প্রচেস্টা নেওয়া হয়নি । এই অভিজ্ঞতা একান্তই আমার , হয়তো বা কার জীবনের সাথে হুবহু মিলে যেতে পারে । কারন ঈদের টিকিট নিয়ে এই ধরনের ঝুক্কি ঝামেলায় আমরা কম বেশী সবাই পরি । তো বন্ধুরা আজ আমি শেয়ার করবো এই ঈদ উল আযহার অগ্রীম বাসের টিকিট নিয়ে আমার নিপীড়নের কাহিনী । ২৬ শে আগস্ট শুক্রবার , সকাল বেলা ১০ টার সময় রুম মেটের কাছে জানতে পারলাম বাসের অগ্রীম টিকিট আজ থেকে ছাড়া শুরু করেছে অমনি তাড়াতাড়ি নাস্তা সেড়ে বেড়িয়ে পরলাম কল্যানপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে । যেহেতু শুক্রবার যথারীতি প্রচুর জ্যাম , যাই হোক স্ট্যান্ডে পৌছালাম ১২ঃ২০ নাগাত । প্রথমেই ঢুকলাম হানিফ কাউন্টারে , একটা ব্যাপার আমি অনেক আগে থেকে লক্ষ্য করেছি তা হল ঈদের সময় এলে কাউন্টারের লোকজন প্রেশারে কারো সাথে কথা বলতে চায় না নাকি ভাব বেড়ে যায় তা বলা মুশকিল , ৩-৪ বার চিক্কার করে বলার পর যে আগামী ৮ই সেপ্টেম্বরের কোন অগ্রীম টিকিট আছে কিনা উত্তর এলো ভাই আমরা ৫ তারিখ পর্যন্ত অগ্রীম টিকিট ছেড়েছি ৮ তারিখের কথা বলতে পারবো না । আপনি অন্য কোথাও দেখেন । ঢুকলাম শ্যামলীতে বললো আমরা এখানে কোন অগ্রীম টিকিট দেই না , এখানে শুধু কারেন্ট বাসের টিকিট দেওয়া হয় , আপনি আমাদের টেকনিক্যাল বাস কাউন্টারে যোগাযোগ করুন । ডিপজলে ঢুকলাম যে লোকটা আছে সে বললো ভাই আমি কারেন্ট বাসের টিকিট দেই যে লোক অগ্রীম টিকিট দেয় সে একটু বাইরে গেছে , ভাল হয় আপনি নামাজ পরে আসেন তখন হয়তো পাবেন । যাই হোক নামাজ পর দেখলাম তখনো সে আসে নি । সময় নষ্ট না করে ভাবলাম টি আর কাউন্টারে যাই । টি আর কাউন্টারে দেখলাম যে বসে আছে তার মন খুব ভার । বললাম ভাই অগ্রীম টিকিট আছে ? বললো , আরে ভাই অগ্রীম টিকিট ছাড়েই নি আপনি আবার !!! বুঝলাম ফাপর মারছে , কারন সব কোম্পানীই কম বেশী অগ্রীম টিকিট ছেড়েছে , ঝামেলা এড়ানোর জন্য এবং বড় কই মাছ ( বেশী টাকা ওয়ালা ) ধরার তালে আছে । এস আর কাউন্টারে এসে দেখি কাগজ ঝুলানো ৭,৮,৯,১০ তারিখের কোন অগ্রীম টিকিট নেই । ৩ জন লোক এসে দেখি কয়েকটা টিকিট নিয়ে গেল , বললাম কিরে ভাই টিকিট নাকি নেই কিন্তু তারা যে নিয়ে গেল , দাত কেলিয়ে হেসে বললো তারা আগেই বুকিং দিয়েছিল । আমি বললাম , তো আমি যে গত ঈদে ফোন করেছিলাম অগ্রীম বুকিং দেওয়ার জন্য আপনাদেরই একজন বলেছিল এভাবে বুকিং হয় না , পারলে এসে টিকিট নিয়ে যান । হেসে বলে , সবার ব্যাপার তো আর এক না তাই না ? হুম .................... লোকটা ঠিকই বলেছে সবার ব্যাপার এক হলে আমাদের দেশ তো আর এই রকম থাকতো না । এখানে তেল ওয়ালারে আরো তেল দেওয়া হয় । বড় চোরের ট্যাক্স ফাকি দেওয়ার জন্য আরেক চোরকে ভাড়া করা হয় । ফাইল পত্রের চোরামী ঠেকানোর জন্য ডিজিটাল করন করতে সফট ওয়্যার ব্যবহারের প্রতি জোর দেওয়া হলেও আজও অনেক জায়গায় তা অগ্রাহ্য করা হয় । সরকারী বেসরকারী অনেক প্রতিষ্ঠানের আজও পাবলিক কোন এপি আই ( Application Programming Interface ) নাই যেখান থেকে সাধারন পাবলিক তথ্য পেতে পারে সহজেই । এদেশে যেখানে ধনী আরো ধনী , গরীব আরও গরীব ঠেকানোর কোন প্লান নেওয়া হয়না সেখানে একটা টিকিট এই কাউন্টারে বসা গ্যামলারদের থেকে কিভাবে ঝামেলা ছাড়া , পরিচিতি ছাড়া , বিশেষ ব্যক্তিত্ব ছাড়া পাওয়া যাবে তা আশা করাটা মনে হয় লটারি পাওয়ার চেয়ে কোন অংশেই কম নয় । তাই বাসের আশা ছেড়ে এবার সিদ্ধান্ত নিয়েছি ট্রেনে যাব , সময় একটু বেশি লাগবে তাতে কি টিকিট তো পাবো !!!! বাস টিকিট সিস্টেম টা অনলাইন হলে এসব ঝামেলা আর থাকতো না । আপনি হয়তো বলবেন অনলাইনে তো shohoz.com , busbd.com.bd সাইটেই তো কাটা যায় , কিন্তু এরা তো ওদের থেকে টিকিট কিনে সার্ভিস চার্জ ভরে আপনাকে দিচ্ছে তাই নয় কি ? তাছাড়া সামান্য কিছু টিকিট পাচ্ছেন এর মাধ্যমে সব তো নয় !! এই সেক্টর টাতে বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত কর্তৃপক্ষের , নয়তো দিন কে দিন গ্যামলিং আরও বাড়বে , জন জীবন হবে আরো ভয়াবহ ।
ঈদের টিকিট নিয়ে আমাদের দেশে যা হয়
একান্ত ভাবনা
একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন
দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন
সম্ভাবনার বন্দি

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন
ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।