মৃন্ময়ী তুমি কি জানো না, তোমার জন্যে আমি তোমার কাছে, আরো কাছে, আরো কাছে চলে আসতে পারি। মৃন্ময়ী তুমি ভেবেছো কি? দুঃখ দিলেই আমি দূরে চলে যাব, ভুল ভেবেছো। আমি সেরকম নই। দুঃখ আমাকে টানে, আর আমি টানি দুঃখকে। তাই তো তুমি যতবারই অকারণে দুঃখ দাও, আমি তোমার শরীরের সাথে আমার শরীরের সেতুবন্ধন তৈরি করি।
তুমি বকুনি দাও, আমার ভাল লাগে। তখন আমি তোমার ঠোঁটের দিকে তাকিয়ে থাকি। কি অপরুপ দৃশ্য। তোমার ঠোঁট দুটো উঠা-নামা করে, আর আমার মনের ভিতর হৃদপিন্ডটা গুতাগুতি করে। লাফ দিয়ে বের হতে চায়।
মাঝে মাঝে তুমি আমাকে ভীষণভাবে আকৃষ্ট কর, তখন আমার কিছু করার থাকে না, দূরে চলে যাই।
তুমি তো জানোই তোমার দুঃখগুলোই আমাকে তোমার কাছে টানবে, কিন্তু অন্য কিছু নয়।
মৃন্ময়ী, তুমি আমাকে দুঃখ দাও, ব্যাথা দাও, কান্না দাও। আমি যে তোমার কাছে থাকতে চাই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



