যখন নীল ও হালকা নীল জোৎস্নায় তোমায় দেখেছিলাম, ভেবেছিলাম তুমি আমার।
নদীর জল যখন দক্ষিণে প্রবাহিত হয়েছিল, তখন ভেবেছিলাম তুমি আমার-
পিচ ঢালা রাস্তা বৃষ্টির জল পড়ে যখন গাঢ় কাল হয়, সেসময় ভেবেছিলাম তুমি আমার।
বাচ্চা নগ্ন ছেলেটি যখন হেসেছিল, তখন ভেবেছিলাম তুমি আমার।
রক্তিম সূর্য, মাখামাখি আলোতে শহর প্রজ্জ্বলিত হয়। রেখে যায় দাগ!
তবু তুমি আমার!
বটতলায় বসে বসে পাখির কিচির-মিচির শুনছিলাম, আর ভাবছিলাম তুমি আমার।
কি বৈচিত্রতা! ঐ বটতলায়।
বাসের হর্ণ শুনতে শুনতে মনে হয়েছিল তুমি আমার।
নতুন ধানের ঘ্রাণ যখন নাকে এসে তীব্র আঘাত করেছিল, ভেবেছিলাম তুমি আমার।
শ্রমিকেরা যখন কাজ করতে করতে ক্লান্ত, ঘামে ভিজে একাকার, তখন ভেবেছিলাম তুমি আমার।
পাগলামী ভাবতে পার, পাগল বলতে পার, একটা চুমু দিতে পার, আবার থাপ্পরও দিতে পার,
তখন ভাবতে ভাল লাগবে, সত্যি তুমি আমার।
শেক্সপিয়ার যখন রোমিও-জুলিয়েট লিখছিলেন, তখন ভেবেছিলাম তুমি আমার।
হাজার হাজার বছর আগ থেকে ভাবছি তুমি আমার।
এই শেষ বেলায় তুমি কি হবে আমার?
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




