নারীদের পুরুষদের সমকক্ষ হিসেবে বিবেচনা করা যাবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।
পাশাপাশি মাতৃত্ব প্রত্যাখান করার জন্য নারীবাদিদের অভিযুক্ত করেছেন তিনি।
সোমবার ইস্তাম্বুলে নারীদের এক সম্মেলনে এরদোয়ান এসব কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।
তিনি বলেন, “নারী ও পুরুষদের আপনি একই জায়গায় রাখতে পারবেন না। এটা প্রকৃতি বিরুদ্ধ।”
“কর্মক্ষেত্রে, একজন গর্ভবতী নারী ও একজন পুরুষকে একই নিয়মে ফেলা যায় না। পুরুষেরা যেসব কাজ করতে পারে তার সবগুলো করা নারীদের পক্ষে সম্ভব নয়, কারণ এটি তাদের পেলব স্বভাবের বিরুদ্ধে যায়,” বলেন তিনি।
“আমাদের ধর্মে(ইসলাম) মাতৃত্বকে অনেক সম্মান দেয়া হয়েছে। নারীবাদিরা তা বুঝতে পারে না, তারা মাতৃত্ব প্রত্যাখান করেছে।”
তিনি বলেছেন, সমঅধিকার না নারীদের দরকার সমশ্রদ্ধা
এর আগে নারীদের তিনটি করে সন্তান নেয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। তিনি অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদান ও গর্ভপাতেরও বিরোধীতা করেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

