somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ সুযোগ চলে গেছে বলা যাবে না

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় সমবেদনা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে মহানুভবতা দেখিয়েছেন। তাকে ফিরিয়ে দেওয়া স্বাভাবিক সৌজন্যতার ধারাকে ব্যাহত করেছে। তবে যদি প্রতিপক্ষ বিএনপির সঙ্গে রাজনৈতিক আলোচনার ইচ্ছা থাকে তাহলে এটিই শেষ সুযোগ চলে গেছে বলা ঠিক হবে না। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন

আরাফাত রহমান কোকোর মৃত্যুকে ঘিরে রাজনৈতিক প্রতিপক্ষের সরাসরি আলোচনার সুযোগ সম্পর্কে জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. আকবর আলি খান বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট কাটানোর মতো ইস্যু নিয়ে যদি আলোচনা করার মতো বিষয় হয়ে থাকে, তাহলে তারা আবার উদ্যোগ নিতে পারে। শুধু একবার সমবেদনা জানানোর মতো যে বিষয় সেখান থেকেই সব ঠিক হয়ে যেতে হবে এমন তো কোনো কথা নেই। সুতরাং রাজনৈতিক দিক থেকে কী ক্ষতি হয়েছে সেটা বিচার-বিবেচনার প্রয়োজন আছে। ব্যক্তিগত দিক থেকে এখানে শেখ হাসিনা মহানুভবতা দেখিয়েছেন। তবে ব্যক্তিগত সৌজন্যতার বিবেচনা করতে গেলে আগেও বিভিন্ন সময়ে যেসব ব্যক্তিগত ঘটনা ঘটেছে সেগুলোও বিচারে রাখতে হবে। ড. আকবর আলি খানের কাছে প্রশ্ন ছিল দুই নেত্রীর সাক্ষাতে রাজনৈতিক আলোচনা না হলেও পারস্পরিক সহমর্মিতা প্রদর্শন থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব অবসানের সুযোগ তৈরি হতো কিনা। উত্তরে তিনি বলেন, ভালো একটি পরিস্থিতি তৈরি হতো কিনা সেজন্য ওই ঘটনার আগে পরে বিএনপি ও আওয়ামী লীগের দলীয় পক্ষ থেকে কী ধরনের বক্তব্য প্রদান করা হচ্ছে সেগুলো খতিয়ে দেখতে হবে। বিশ্লেষণ করলে দেখা যায়, এই দুই দল এখনো যুদ্ধাংদেহী অবস্থানে রয়েছে। আসলে এই দুই দলের যে মতবিরোধ তা প্রায় তিন দশকের। এর নিরসনের জন্য প্রস্তুতির প্রয়োজন আছে। হঠাৎ কোনো আলোচনার মাধ্যমে এটি নিরসন হয়ে যাবে ভাবার কোনো কারণ নেই। তাই শনিবার রাতে দুই নেত্রীর দেখা হওয়াতেই সংকট নিরসন হয়ে যেত কিনা সেই সিদ্ধান্ত নেওয়া শক্ত। বর্তমান পরিস্থিতির উত্তরণের উপায় প্রসঙ্গে বলতে গিয়ে ড. আকবর আলি খান বলেন, পরিস্থিতির একটি দিক বিবেচনা করলে রাজনৈতিক অস্থিরতার যেসব উপসর্গ তা নিরসন করতে সরকারকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। তবে অসুস্থ রাজনীতির কারণেই মূলত আজকের এই সমস্যা। এই অসুস্থ রাজনীতির অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য দুই দলকেই উদ্যোগ নিতে হবে।


ড. আকবর আলি খান
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×