somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩ দিনব্যাপী নারী ইজতেমায় হাজারো মুসল্লি

২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমায় নারীদের অংশ নেয়ার সুযোগ না থাকায় নাটোরে নবম বারের মতো নারী ইজতেমা শুরু হয়েছে। বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় ইমাম আব্দুল মোতালেবের আমবয়ানের মাধ্যদিয়ে এ ইজতেমা শুরু হয়।
ইজতেমার প্রথম দিনই দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো মুসল্লির পাশাপাশি ভারত থেকেও অনেক নারী মুসল্লি অংশ নিয়েছেন। চলছে বয়ান।


গেলো আট বছর ধরে এ ইজতেমা দুই দিনব্যাপী হয়ে আসছিল। এবারই প্রথম তিন দিনব্যাপী ইজতেমা করার সিদ্ধান্ত নেয় আয়োজকরা।
তারা জানায়, ইজতেমায় প্রধান আলোচক হিসাবে বয়ান করবেন চট্টগ্রামের দেলোয়ার হোসেন যুক্তিবাদী। এছাড়া পাবনার মাওলানা আমজাদ হোসেন, মেহেদী হাসান, বগুড়ার রাবেয়া বসরী ও রাজশাহীর ফাতেমা খাতুন বয়ান করবেন।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এই নারী ইজতেমা। আখেরি মোনাজাত পরিচালনা করবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধ্যাপক ড. হাফিজা নাসীর।
আয়োজকদের পক্ষে হাজী শের আলী শেখ বাংলামেইলকে জানান, ইজতেমায় দূর-দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মহিলাদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আখেরি মোনাজাতে নাটোরসহ বিভিন্ন জেলা থেকে ৫০ হাজার মহিলার সমাবেশ ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক কর্তৃপক্ষ।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুন্নেসা বাংলামেইলকে বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ ইজতেমা যেন সার্বিকভাবে সফল হয়, সেজন্য প্রশাসন সব রকমের সহযোগিতা করছে।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় মহিলা পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
প্রসঙ্গত, টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমায় নারীরা যেতে না পারায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখড়ার সমাজসেবক হাজী শের আলী শেখের উদ্যোগে প্রথম বারের মতো ২০০৭ সালে এই ইজতেমার আয়োজন করা হয়।
প্রথম বারেই স্থানীয়সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ১০ হাজার মহিলার সমাগম ঘটে ইজতেমায়। এরপর থেকে প্রতি বছরের শীতের শেষ দিকে ও জানুয়ারি মাসের শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির শুরুতে এখানে নারী ইজতেমার আয়োজন করা হয়। এ ইজতেমায় দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি ভারতসহ কয়েকটি দেশের মহিলারা ইজতেমায় অংশগ্রহণ করে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×