somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবরোধে ধস নেমেছে আইসিটি ব্যবসায়ও

২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি ও তাদের ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধে অন্যান্য খাতের মতো দেশের টেলিকম, তথ্য ও প্রযুক্তি ব্যবসায়ও ধস নেমেছে। সংশ্লিষ্টরা বলছেন, মালামাল সরবরাহের সংকট ও ক্রেতার অভাবে এখন বসে বসে লোকসান গুনছেন তারা।
কম্পিউটার পরিবেশকদের দাবি, তাদের বিক্রি প্রায় ৭০ শতাংশ কমে গেছে। আর মোবাইল অপারেটরগুলোর গড় আয় কমেছে প্রায় ৪০ শতাংশ। মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর কয়েকজন নির্বাহী কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ২০১৩ সালে ডিসেম্বরে যে অবস্থা হয়েছিল এ বছর জানুয়ারিতে সেই একই অবস্থা তৈরি হয়েছে


গ্রামীণ ফোনের চিফ ফিনান্সিয়াল অফিসার দিলিপ পাল বাংলা ট্রিবিউনকে বলেন, 'দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিরতা সব ব্যবসার জন্যই খারাপ। আমরাও তার ব্যতিক্রম নই। রাজনৈতিক অস্থিরতার জন্য ডিস্ট্রিবিউশন ও নেটওয়ার্ক মেইনটেন্যান্সে আমাদের বেশকিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। হতাশাজনক ব্যবসায়িক অবস্থার কারণে মানুষ ফোনেও খুব বেশি কথা বলছে না। এটা মোট আয়ের ওপর বিরূপ প্রভাব ফেলছে।'
তিনি বলেন, 'আমরা যখন থ্রিজি সেবা আরও বিস্তৃত ও টুজি সেবা আরও শক্তিশালী করতে যাচ্ছি তখন এই অবস্থা বিনিয়োগকারীদের জন্য খুব একটা সুখকর নয়।'
বাংলালিংক কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান অবরোধে তাদের মোট আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। আয়ের প্রবৃদ্ধি ৫ থেকে ৭ শতাংশ পিছিয়ে পড়েছে। টেলিকম কোম্পানিটির মার্কেটিং বিভাগের পরিচালক সোলাইমান আলম বলেন, 'আমরা অর্থনীতির একটা অংশ। আমরা নানা রকম সমস্যার মুখোমুখি হচ্ছি। আশা করছি দ্রুত পরিস্থিতির উন্নতি হবে এবং আমরা প্রত্যাশা মতো ব্যবসা চালিয়ে যেতে পারবো।'
রবির ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দীন বাবরও একই মত জানান। তিনি বলেন, 'অন্যান্য সেক্টরের মতো আমরাও টানা অবরােধে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আশা করছি শিগগিরই একটি সমাধান বের হয়ে আসবে।'
'আমরা যখন থ্রিজি সেবা আরও বিস্তৃত ও টুজি সেবা আরও শক্তিশালী করতে যাচ্ছি তখন এই অবস্থা বিনিয়োগকারীদের জন্য খুব একটা সুখকর নয়।'
তবে মোবাইল অপারেটরগুলো জানিয়েছে গ্রামীন এলাকাগুলোর তুলনায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মতো শহরগুলোর অবস্থা স্বাভাবিক। তবে বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অবরোধের কারণে দেশের নিম্নআয়ের মানুষদের দৈনিক আয় কমে গেছে। এ কারণেও তারা মূলত মোবাইল ফোনে রিচার্জ করতে পারছে না। এছাড়া সহিংসতার আশঙ্কায় রাস্তার পাশের ফোন রিচার্জের দোকানগুলো বন্ধ থাকাও ব্যবসায় মন্দার অন্যতম কারণ।
বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) প্রেসিডেন্ট এএইচএম মাহফুজুল আরিফ জানিয়েছেন, অবরোধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কম্পিউটার ব্যবসায়ীরা। তিনি বলেন, 'শহর এবং গ্রাম এলাকায় আমাদের বিক্রি প্রায় ৭০ শতাংশ কমে গেছে। দিনদিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।'
ক্ষতিপূরণের জন্য বিসিএস সরকারের কাছে প্রায় ৩ হাজার টাকা ক্ষতিপূরণ চাওয়ার পরিকল্পনা করছে উল্লেখ্য করে তিনি বলেন, 'ডিজিটাল বাংলাদেশের মূল অনুষঙ্গ আমরা। আমরা ক্ষতিগ্রস্ত হলে ডিজিটাল বাংলাদেশ প্রজেক্টের ওপর বিরূপ প্রভাব পড়বে।'
কম্পিউটারের মতো মোবাইল ফোনসেট ও এ সংশ্লিষ্ট অন্যান্য পন্যের বেচাবিক্রিও কমে গেছে। মোবাইল ফোনসেটের কয়েকটি ব্র্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সারা দেশে তাদের বিক্রি প্রায় ৪০ শতাংশ কমে গেছে। যদিও ঢাকা ও চট্টগ্রামে ব্যবসায় তেমন একটা প্রভাব পড়েনি। প্রত্যন্ত এলাকায় মালামাল ঠিকমত পৌঁছাতে না পারায় এবং অনেক জায়গায় সেলস সেন্টারগুলো বন্ধ থাকায় ব্যবসায় মন্দা তৈরি হয়েছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×