somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলমান সহিংসতা নিয়ে মুখ খুললেন বিশ্বখ্যাত যাদুশিল্পী জুয়েল আইচ

২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বনন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ বুধবার বিবিসি বাংলায় প্রচারিত এক সাক্ষাতকারে বলেছেন, বাঙ্গালিদের যতো বোকা মনে করা হচ্ছে, বাঙ্গালি ততো বোকা নয়। বাঙ্গালি তার রাস্তা তৈরি করে নেবেই।
চলমান সহিংসতা সম্পর্কে জুয়েল আইচ বলেন, মানুষ হিসাবে সবাইকে যেভাবে ভাবিয়ে তুলছে, আমাকেও সেভাবে ভাবিয়ে তুলছে। যখন দেখি কোনো মানুষ মারা যাচ্ছে, আগুনে ঝলসে যাচ্ছে, বার্ন ইউনিটে মানুষ আটছে না তখন বুকের মধ্যে কেমন লাগে? ছবির দিকে তাকানো যায় না। টেলিভিশনের দিকে তাকানো যায় না।


এসব ঘটনা নিজের কাজের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন কৃষক সারা বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে চাষ করলেন। কিন্তু ফসল তোলার সময় যদি ঝড় ওঠে বা বন্যায় ফসল ভাসিয়ে নিয়ে যায় তাহলে এ মানুষটির কেমন লাগবে? আমিওতো একজন মানুষ। ওই কৃষকের মতো আমিও সারাবছর ধরে গবেষণা করি, নতুন কিছু করি। ওই কৃষকের মতো আমার মধ্যে দু’রকম জিনিস কাজ করে। একটি হচ্ছে; মনের আনন্দ। সারা বছর আমি যে পরিশ্রম করেছি, সে ফসল এখন মুখ দেখিয়েছে। আরেকটি হচ্ছে; সে ফসল ধ্বংস হয়ে গেল। কিছু শো বাদে আমার সব শো-ই শীতকালে হয়ে থাকে। আন্তর্জাতিক যে বড় বড় কনফারেন্সগুলো হয়, সেগুলো বাংলাদেশে এসময় হয়। শীতকালটাই হচ্ছে যথার্থ সময়। আমাদের দেশে বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় সংগঠন, ব্যবসাপ্রতিষ্ঠান তাদের বার্ষিক অনুষ্ঠান শীতকালে করে থাকে। যারা আন্তর্জাতিক কনফারেন্স করেন, তাদের অনেক বিদেশি দর্শক থাকেন। আমি কাউকে শূন্যে ভাসালে বা কাউকে ভ্যানিস করে দিলে সবাই বুঝতে পারে।
এ বছর আমার অনুষ্ঠান কেবল শুরু হয়েছিল। এ অবরোধের কারণে কনফারেন্সগুলো বাতিল হয়ে যাচ্ছে। অনেকগুলো ইতোমধ্যে বাতিল হয়ে গেছে। এখন আমি শো-শূন্য। অর্থাৎ ওই কৃষকের ধানের মতো আমার ধানও পানিতে ভেসে গেছে।
এ অবস্থা থেকে উত্তরণে আপনি কি পথ দেখেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ জন্য আমাদের সবার সদিচ্ছা থাকতে হবে। এ দেশটা তো সবার। দেশে এরকম একটি প্লাবন চলছে এবং আমরা কেউই রেহাই পাচ্ছি না। যখন কেউ রেহাই পাচ্ছি না, তখন কেউ চুপ করে থাকবে না।
সেটির কি কোনো সম্ভাবনা আপনি দেখেন যে, সবার অংশগ্রহণে সমাধান হতে পারে বা সমাধানে সবাই এগিয়ে আসবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবাই বিপদের সম্মুখিন হচ্ছি। যতোদিন যাচ্ছে বাঙ্গালি ততো শক্তি নিয়ে অনেক দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাঙ্গালিদের যতো বোকা মনে করা হচ্ছে, বাঙ্গালি ততো বোকা নয়। অতএব এই বাঙ্গালি তার রাস্তা তৈরি করে নেবেই।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×