somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না’

২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপির সঙ্গে সংলাপে যেতে আওয়ামী লীগ কখনোই রাজি হবে না। কারণ তারা জানে বিএনপির সঙ্গে সংলাপ মানেই একটি মধ্যবর্তী, নিরপেক্ষ নির্বাচন। আর নির্বাচন হলে আওয়ামী লীগ নিশ্চিতভাবে জানে তারা সেই নির্বাচনে পরাজিত হবে। বর্তমানে সরকারের ভাবমূর্তি ও জনপ্রিয়তার হার এত নিচে নেমেছে যে নির্বাচন হলে তারা এখন ৩০ আসনও পাবে না। বড় জোর ৫০ আসন পাবে।
আমাদের সময় ডটকমকে দেয়া একান্ত এক সাক্ষৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল সরকারের বর্তমান অবস্থান ও সংলাপ বিষয়ে এমন মন্তব্য করেন।


বিশিষ্ট এই রাজনৈতিক বিশ্লেষক আরো বলেন, বিএনপি যদি ৫০ লক্ষ মানুষ নিয়েও সমাবেশ করে তবুও সরকার বিএনপির সঙ্গে সংলাপের পথে হাঁটতে চাইবে না। কারণ বিগত ৬ বছরে আওয়ামী লীগ যেভাবে অবৈধভাবে অর্থ সম্পদ ও প্রতিপত্তি ভোগ দখল করেছে এবং সাধারণ মানুষ ও বিরোধী দলের প্রতি যে অন্যায়, অত্যাচার ও নিপীড়ন করেছে তাতে করে জনগণ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে।
তাহলে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কি কোন ধরণের সংলাপের সম্ভাবনা নেই, আর বিকল্প এমন কি পদ্ধতি আছে যার শক্তিতে আওয়ামী লীগ সংলাপে বসতে রাজি হবে- এমন এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, এখন সংলাপের মাত্র ২ টা পথ খোলা রয়েছে তা হলো- প্রথমত, বিএনপি যদি তাদের আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করতে পারে আর দ্বিতীয়ত আওয়ামী লীগ আন্তর্জাতিক যে সব মহলের কথা শোনে আন্তার্জাতিকভাবে তাদের পক্ষ থেকে যদি কোন চাপ সৃষ্টি হয়, তাহলেই কেবল সংলাপ সম্ভব। এর বাইরে কখনোই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোন ধরণের সংলাপ বা আলোচনার সম্ভাবনা নেই।
এদিকে, সম্প্রতি চ্যানেল ৭১ এ প্রচার করা একটি গণপ্রতিক্রিয়া মূলক সচিত্র প্রতিবেদনে একজন বলেছেন, আওয়ামী লীগ আসলে ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে। সরকার যেভাবে বিএনপির ওপর অন্যায়, অত্যাচার করেছে তাই তারা জানে ক্ষমতা হাতছাড়া হলে তাদের জন্যে ঝামেলা আছে।
বিষয়টি নিয়ে ঢাবি অধ্যাপকের সঙ্গে কথা বললে তিনিও এই বিষয়ে একমত প্রকাশ করে বলেন, দেশের মানুষের আজ আর জানতে বাকি নেই। ক্ষমতা হারালে আওয়ামী লীগের পরিণতি যে খুবই ভয়াবহ হবে এমনটি ভেবেই তারা সংলাপে বসতে চাচ্ছে না।
চ্যানেল ৭১ এর ঐ প্রতিবেদনে আরো একজন বলেন, আমরা চাই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করার জন্যে অবশ্যই দুই নেত্রীকে সংলাপে বসতে হবে।
এখন শুধু সাধারণ খেটে খাওয়া মানুষই নয় দেশে সুশীল সমাজ, ব্যবসায়ি, রাজনৈতিক বিশ্লেষক ও নীতি নির্ধারক সবারই দাবি একটি সমঝোতার মাধ্যমে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। সেই প্রত্যাশাতেই এখন জাতি।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×