কাছের কোন এক বন্ধুর সাথে প্রায় দুই বছর পর হঠাৎ দেখা, ঠিক আপনার বাসার সামনে। এর মধ্যে আর কোন যোগাযোগ ছিল না। এতদিন পর বন্ধুর সাথে দেখা, আপনি তো রীতিমত জোর করেই বাসায় নিয়ে গেলেন। ড্রইং রুমে বসে দু-জনের মধ্যে গল্প, হাসি তামাশা মজার কথা চলছে, আপনি তাকে কি খাবে বলে অফারও করছেন। হঠাৎ ! পাশের রুমে থাকা টেলিফোনটি বেজে উঠলো ......
ক্রিং...ক্রিং
যেতে যেতে লাইন কেটে গেল। একটু অপেক্ষা করলেন... ফোন এলোনা। ফিরে এলেন। আসতে না আসতেই আবার ফোন। এবার দ্রুত গিয়েই ফোন তুললেন।
ওপার থেকেঃ- কিরে এতো লেট হল কেন ফোন তুলতে?
জানিস? বাসায় সোহেল এসেছে, ওর সাথেই গল্প করছিলাম। কি বলিস!! সোহেল তো দু-মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে !!!
এখন আপনি কি করবেন? ফিরে গিয়ে দেখবেন? নাকি......!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

