গত ফেব্রুয়ারি মাসে “সরল-২১” নামে একটি নতুন প্যাকেজ চালু করে রবি।কোন গ্রাহক নতুন “সরল-২১” সীমকার্ড ক্রয় করে প্রতিবার ২১ টাকা রিচার্জের বিপরীতে ২১ মিনিট ফ্রি টক-টাইম,২১ টি ফ্রি এসএমএস এবং ২১ মেগাবাইট ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারত।সীমকার্ড বিক্রয় করার সময় বলা হয়েছিল এই অফার সীমকার্ড ক্রয়ের দিন হতে পরবর্তী ৬ মাস বা ১৮০ বার ২১ টাকা করে রিচার্জ (যেটা আগে শেষ হয়) পর্যন্ত চালু থাকবে।অর্থাৎ সর্বমোট ৩৭০০+ মিনিট ফ্রি টক-টাইম,৩৭০০+ টি ফ্রি এসএমএস এবং ৩৭০০+ মেগাবাইট ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ।কিন্তু গত ৩১ মে তারা সকল “সরল-২১” গ্রাহককে “সরল-৩৯” প্যাকেজে পরিবর্তন করে।যেই প্যাকেজে গ্রাহক এখন ৬ মাস বা ১৮০ বারের পরিবর্তে প্রতি মাসে মাত্র ০২ বার ২১ টাকা রিচার্জ এর উপর বোনাস পাবে।উল্লেখ্য “সরল-২১” এর তুলনায় “সরল-৩৯” এর কলরেটও বেশী।যার ফলে আমরা সাধারণ গ্রাহক যারা “সরল-২১” সীমকার্ড ক্রয় করেছিলাম তারা হাজার হাজার টাকার বোনাস থেকে বঞ্চিত হব।
আমরা মনে করি এতে ভোক্তা অধিকারের লঙ্ঘন হচ্ছে।এটি একটি প্রতারণা ছাড়া কিছুই নয়।
তাই রবির প্রতি আমাদের অনুরোধ “সরল-২১” এর গ্রাহকদের পূর্বের প্যাকেজে ফিরিয়ে নেওয়া হোক এবং তাদের প্রতিশ্রুতি মত বোনাস দেওয়া হোক।অন্যথায় আমরা সাধারণ গ্রাহকেরা “সরল-২১” (বর্তমানে “সরল-৩৯”) সীমকার্ডটি বন্ধ করে দিতে বাধ্য হব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


