somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দারিদ্রতা এবং বাংলাদেশ

০৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ জন্মলগ্ন থেকেই একটি দরিদ্র দেশ । ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা এই দেশে অসহনীয় ধ্বংসজজ্ঞ চালায় । দেশের কল-কারখানা,স্কুল-কলেজ,মসজিদ-মন্দির,রাস্তা-ঘাট কিছুই তারা অক্ষত রাখেনি । লুট করে নিয়ে গেছে বহু সম্পদ ।সেই থেকে এই পর্যন্ত দারিদ্রতা আমাদের পিছু ছাড়ে নি ।

বিশ্বব্যাংক ও আইএমএফ এর তথ্য অনুযায়ী, ২০০৪ সালে দরিদ্র সীমার নীচে মানুষের বসবাস ছিল প্রায় ৪৫ শতাংশের উপরে । যা বর্তমানে ৩৩ শতাংশের মত রয়েছে । গত এক দশকে বাংলাদেশে দারিদ্র্য নিরসনের হারে বেশ অগ্রগতি হলেও এখন পর্যন্ত বাংলাদেশের নাম বিশ্বের চরম দারিদ্র্য সীমার নিচে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। মাথা পিছু আয়ও বর্তমানে খানিকটা বেরে দাঁড়িয়েছে । তবে তা এখনো আশানরুপ নয় ।

৫৬,৯৭৭ বর্গ মাইলের এই ছোট্ট দেশে ১৬ কোটি লোকের বসবাস । এর মধ্যে বাসস্থানহীন মানুষের সংখ্যা প্রায় ১.৫ কোটি ।অনেকে পাচ্ছেনা তিন বেলা দুমুঠো ভাত। রাতদিন অবস্থান করছে ফুটপাথ কিংবা রেলষ্টেশনে। এই সব ছিন্নমূল মানুষের কি বেঁচে থাকার অধিকার নেই? নাকি ওরা জন্ম থেকেই অধিকারহীন?

প্রত্যেক সরকারই হয়তো দেশের এই প্রধান সমস্যা দূরীকরণ করার জন্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নেয় । তবে তা সঠিক ভাবে বাস্তবায়ন হয়না দুর্নীতি এবং রাজনৈতিক সহিংসতার কারনে ।

প্রতিবছর দুর্নীতির কারনে এ দেশের ক্ষতি হচ্ছে হাজার হাজার কোটি টাকা । তাছাড়া আমাদের দেশে আন্দোলনের নামে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ডাকা হরতাল-অবরোধেও দেশের কোটি কোটি টাকার অপূরণীয় ক্ষতি হয়েই যাচ্ছে ।মূলত এসব কারনেই দেশের দারিদ্রতা উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে ।

দারিদ্রতা এবং বাংলাদেশ দুটি যেন একে অপরের সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে ।আর তাই এই দারিদ্রতা নামক অভিশাপটিকে যত দ্রুত সম্ভব সমাজ থেকে উপড়ে ফেলতে হবে । আর এর জন্যে চাই জনসচেতনতা । কেননা, সবার ঐক্যতাই পারে দেশ থেকে দারিদ্রতা চিরতরে দূর করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×