somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমারদের স্মার্টনেস

০৯ ই মে, ২০১৬ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মধ্যে খারাপ হওয়ার প্রবণতা খুব বেড়ে গেছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি দ্বায়ী মুভি। মুভিতে অনেক নেতিবাচক দিক ইতিবাচক করে দেখানো হয়। এজন্য আমরা নেতিবাচক দিকে আকর্ষন বোধ করি। বর্তমানে থ্রিকোয়ার্টার প্যান্ট পড়ে ঘোরাফেরা করা, ছেলেদের কানে দুল, গলায় চেন লাগনো, গাঁজা সিগারেট খাওয়া, হিপ্পি চুল রাখা ইত্যাদি কাজগুলো smartness হিসেবে দেখা হয়।
ফেসবুক আইডিগুলোর নামের ক্ষেত্রেও একই অবস্থা। ডার্ক, evil, ভ্যাম্পায়ার ইত্যাদি নামগুলো ব্যবহার হয়। যারা এইগুলা করে তারা সবাই খারাপ কাজ করে তা বলবো না; তবে এগুলোর প্রতি আগ্রহবোধ করাও আমার কাছে সুস্থ মানসিকতা মনে হয় না। কারন শয়তানি করা বা খারাপ কাজ করাও যেমন সুস্থ মানসিকতা নয়, তেমনি এগুলোর প্রতি আগ্রহবোধ করাও প্রায় সমপর্যায়।
এবার বলি এক্ষেত্রে মুভি কিভাবে অবদান রাখে।
প্রথমেই আমার প্রিয় অভিনেতা শাহরুখ খানের কথা বলি। 'ডন' মুভিতে তিনি আন্ডারওয়ার্ল্ডের একজন ডন। তিনি খুবই নিষ্ঠুর প্রকৃতির। ড্রাগ ব্যবসা, চোরাচালান এগুলোই এধরনের মানুষের কাজ। সাধারনত মানুষ এমন পেশাকে ঘৃণা করবে। কিন্তু মুভিতে তাকেই নায়ক বানানো হলো। চরিত্রটিও খুব জনপ্রিয়। সুতরাং মানুষের মধ্যে এই খারাপ পেশা সম্পর্কে একটু ইতিবাচক ধরনা তৈরি হলো।
চুরিবিদ্যা আমরা সবাই ঘৃণা করি। চোর দেখলেই গনপিটুনি দেই। অথচ 'ধুম' সিরিজের মুভি দেখে আমরা বাহবা দেই। তখন চোরই আমাদের হিরো।
এখানে মাত্র দুইটা উদাহরন দিলাম। এমন অনেক আছে। সেদিন শুনলাম একটা গ্রুপ আছে সাইকেলে বিভিন্ন কসরত দেখায়। তাদের গ্রুপের নাম Evil Riders. আমি জিজ্ঞাস করেছিলাম Riders ঠিক আছে কিন্তু Evil কেন? তার কোনো সদুত্তর পাই নি।
বর্তমানে দুটো শব্দ বেশ চলে। স্মার্ট আর ভদ্র।
শব্দ দুটোকে বিপরীত শব্দ হিসেবে দেখা হয়। আসলে এটা সমার্থক শব্দ হওয়ার কথা।
যে ছেলেটা ভদ্র সে স্মার্ট হবে; এমনটাই হওয়ার কথা। কিন্তু আমরা এখন ভদ্র ছেলেগুলোকে ক্ষ্যাত বলি। স্মার্ট বলতে এমনকিছু মানুষ বুঝি যাদের বর্ণনা শুরুতেই দিছি।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৬ সকাল ১১:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×