somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ধর্মজ্ঞান

০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা ১ :- আমি তখন ক্লাস সেভেনে পড়ি। আমাকে অংক আর ইংলিশ পড়াতেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ভাইয়া। আমার পড়ার টেবিলে একটা ব্রেসলেট ছিলো। আমার আব্বু যখন হজ্বে যায় তখন হজ্ব এজেন্সি থেকে ব্রেসলেট দেওয়া হয়। ব্রেসলেটের গায়ে ইংলিশে আর আরবিতে "বাংলাদেশ" লেখা। আরবিতে বাংলাদেশ লিখতে "লা" শব্দটা "লাম-আলিফ" দিয়ে লিখতে হয়। ভাই ব্রেসলেট হাতে নিয়ে আরবিতে "লাম-আলিফ" দেখে বললেন,
-এখানে কি "লা ইলাহা ইল্লাল্লাহ" লেখা? আমি বললাম,
-না ভাইয়া। বাংলাদেশ লেখা।
ঘটনা ২:- ২০১৩ সাল। আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। সৌদিআরব গেলাম হজ্ব করতে। মক্কায় মসজিদে হারামের প্রধান গেটের নাম King Fahad Gate. আরবিতে- "বাবুল মালিকিল ফাহাদ"।
আমাদের সাথে একজন মুরব্বি ছিলেন যিনি তার স্ত্রীকে নিয়ে হজ্বে গেছেন। তিনি আমার দুঃসম্পর্কের নানা হন। কিং ফাহাদ গেট দিয়ে বের হবার সময় আরবিতে "ফাহাদ" শব্দের "ফা" দেখে তিনি তার স্ত্রীকে বলছেন,
-দেখো মসজিদে ঢোকার দোয়া, "আল্লাহুম্মাফ তাহলি আবওয়াবা রহমাতিক"।
আমি পিছন থেকে সব দেখছিলাম। বললাম,
- নানা, মসজিদ থেকে বের হওয়ার সময় আপনি ঢোকার দোয়া কোথায় দেখলেন? আর ওখানে তো "বাবুল মালিকিল ফাহাদ" লেখা!
নানা আপসেট হয়ে বললেন,
- আরে আমি তো ওকে মসজিদে ঢোকার দোয়া শিখাচ্ছিলাম।
মূলকথাঃ উপরোক্ত ঘটনা দুটি নিয়ে আমি অনেক মজা করছি। ফ্রেন্ডদের আড্ডায় হাসি ঠাট্টা করছি। কিন্তু একটা কথা চিন্তা করলে আর হাসি আসে না। তা হলো, উপরোক্ত ঘটনা দুইটাই শেষ নয়। এমন আরও অনেক ঘটনা আছে আমাদের সমাজে। আমি ঘটনা দিয়ে এটাই বুঝাতে চেয়েছি যে, আমাদের দেশের মানুষ নিজ ধর্ম সম্পর্কে কতটা অজ্ঞ। ধর্মের নুন্যতম যেই জ্ঞান সেটাও নাই। আমাদের দেশের অধিকাংশ মানুষ আরবি পড়তে পারে না। যে মানুষ আরবি পড়তে পারে না তার কোরআন পড়ার প্রশ্নই ওঠে না। আমরা কোরআন পড়ি না, হাদিস পড়ি না; অথচ চায়ের দোকানে অথবা আড্ডায় ধর্মীয় কথা উঠলে সবাই দেখি সবার চেয়ে বেশি জানে। যে লোকটা বসে বসে গাঁঞ্জা টানে, সেও দেখি ঠাস ঠাস করে হাদিস বলে দেয়। এদের কাছে এখন কোরআনের আয়াত বললে এরা আবার জানতে চায় কোন সুরার কত নম্বর আয়াত। মনে হয় যেন, ঘরে গিয়েই কোরআন খুলে দেখবে।
আফসোস বাঙালি!
আফসোস বাংলার নামধারী মুসলমান!
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×