somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বকাপের টিকিট নিয়ে হচ্ছেটা কি X(( X(( X((

০৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতার পর আমাদের যত গৌরবোজ্জ্বল অর্জন আছে তার বেশিরভাগ এসেছে ক্রীড়াজগতের হাত ধরে। আরো নির্দিষ্ট করে বললে ক্রিকেটের মাধ্যমে। আজ আমরা একটি বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছি যা আমাদের জন্য খুব খুব একটি আনন্দের আর সম্মানের বিষয়।

জানিনা আবার কবে বাংলাদেশ বিশ্বকাপের আয়োজক হবার সম্মান লাভ করে। এমন একটা ভাবনা থেকে আর প্রথম আয়োজনের আনন্দের অংশীদার হতে সবার মধ্যে একটা অতিরিক্ত আগ্রহ দেখা যাচ্ছে। যার ফলাফল টিকিটের জন্য ১/ ২ দিন আগে থেকে লম্বা লাইন, মারামারি, ভাংচুর ইত্যাদি। টিকিট না পেয়ে আমি বা অন্যরা যতটা ক্ষুদ্ধ তার চেয়ে বেশি ক্ষুদ্ধ এমন এমন মানুষেরা টিকিট পাওয়ায় যারা খেলা সম্পর্কে খুব কম ধারনা রাখেন X(( X(( X((

কিন্তু এখন ক্ষোভের সাথে সাথে আরো একটা অনুভূতি আমার চেতনাকে আচ্ছন্ন করছে। আর তা হল ভয়। অন্যান্য টিকিটের মত বিশ্বকাপের টিকিট ব্ল্যাকে বিক্রি হবে তা হয়ত সবাই ধারনা করেছেন। কিন্তু এখন আমি দেখছি যে এই ঘটনা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে X( X( X( ২০০ বা ৪০০ টাকা দামের টিকিট চাওয়া হচ্ছে ৫০০০ থেকে ৫০০০০ টাকা পর্যন্ত। ফেসবুকেতো দেখলাম একজন ৮টা টিকিটের দাম লাখ টাকাও চেয়েছেন। যাক যার টিকিট তিনি মিলিয়ন ডলার চাইলেও আমার বলার কিছু নেই। কিন্তু ব্যাংক থেকে টিকিট নেবার সময় আইডি দেখিয়ে টিকিটের ভাউচার দেয়া হয়েছে। কিন্তু এখন যে টিকিটগুলো হস্তান্তর হবে তা কি কোন আইডি দেখে হবে??? আমার ভয়টা এখানেই। এরকম উপায়ে যদি টিকিট কোন সন্ত্রাসীর বা দুষ্কৃতিকারীর বা দলের হাতে যায় আর স্রষ্টা না করুন বিশ্বকাপের সময় কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটে তার দায়িত্ব কে নেবে??? সরকার না বিসিবি না আইসিসি??? যে সাইটে টিকিট বিক্রির এসব বিজ্ঞাপন দেয়া হচ্ছে সে সাইটের এডমিনরা এধরনের বিজ্ঞাপন না দেবার নোটিশ দিয়েই খালাস। তাদের নোটিশ অনুযায়ী এভাবে টিকিট বিক্রি নিষিদ্ধ এবং এধরনের বিজ্ঞাপন ডিলিট করা হবে। এখানে প্রস্রাব করা নিষেধ এর মত এই নোটিশ দেবার পরও আমি এ পোস্ট লেখা পর্যন্ত আগের একাধিক বিজ্ঞাপনতো সরানো হয়নি তার ওপর আরো ৫টি নতুন বিজ্ঞাপন দেয়া হয়েছে X( X( X( X(

সরকার, বিসিবি, আইসিসির কাছে আমরা ক্রিকেটপ্রেমীদের আকুল আবেদন এসব মৌসুমী ব্যবসায়ীদের টিকিট না দিয়ে প্রকৃত দর্শকদের টিকিটপ্রাপ্তি এবং বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করুন :(( :(( :(( :((
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×