somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেভাবে বই পড়া যেতে পারে

০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের জীবনের আয়ু তো সীমিত। বেঁচে থাকার সময়গুলো আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন যেন তার উত্তম ব্যবহারে সৎকর্ম করে আমাদেরকে জাহান্নামের আগুণ থেকে বাঁচাতে পারি। কী করেছি আজ অবধি? কতখানি কী সংগ্রহ করেছি? নিয়্যাহ কি ঠিক ছিলো? এখনো কি আছে? সত্যিই কি আল্লাহর জন্য জীবন ধারণ করছি? এখন? এই মূহুর্তে? চোখটা বন্ধ করলে কি অনুভব করতে পারি যে আমি আমার সর্বস্ব নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার দরবারে দাঁড়িয়ে আছি, আমার সবকিছুর হিসেব হবে? চিন্তা করতে গেলে আমার কাছে কেমন যেন মনে হয়, আমি পরীক্ষার হলে বসে আছি, অনেক্ষণ ধরে প্রশ্ন দেখেছি কিন্তু তেমন কিছুই লিখিনি -- সেই খাতা জমা দিতে হবে এখনই, আমি নিশ্চিত বুঝতে পারছি আমার তো পাশ করা হবেনা... বুক ধরফর করে ওঠে। নিশ্চয়ই আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন।

আমরা অনেক কিছু শেখার চেষ্টা করি প্রায়ই। বইপত্র নিয়ে এলোমেলো পড়তে গিয়ে প্রচুর সময় নষ্ট হয়। দিনের কাজগুলোর একটা রুটিন থাকা দরকার। অযথা সময় নষ্টের ব্যাপারে সতর্ক হতে হবে। পড়াশোনার ব্যাপারেও তাই যা-তা মুডে পড়লে হবেনা। ক'দিন আগে ওয়ার্কশপ করেছিলাম এই বিষয়ে, নিজে কিছু পড়াশোনা করেছিলাম। সব মিলিয়ে কিছু পয়েন্ট বের করেছিলাম --


# বইটি পড়ার আগে ভাবতে হবে আমি এই বইটি কেন পড়ব, বইটি থেকে কী চাই।

# প্লেজার রিডিং ভাবনাটা দূর করাই কল্যাণকর। লেপের নিচে শুয়ে আয়েশ করে বইয়ের পাতা উল্টালে তা চোখ ভেদ করে তা চিন্তায় যাবার সম্ভাবনা নেই বললেই চলে। তাই, পড়াশোনার জন্য নিজের শরীরকেও সচল করতে হবে।

# পড়ার জন্য চারপাশের পরিবেশ : একটু ছিমছাম নিজের মতন। সম্ভব হলে একটা চেয়ার টেবিল। সামনে পরিষ্কার করে গুছিয়ে রাখা সারি করে বই, যা লাইব্রেরির অনুভূতি দিবে। হাতে একটা নোটবুক, আর কলম।

# সাধারণত ১ ঘন্টায় ২০ পৃষ্ঠা পড়াকে অনুপ্রাণিত করা হয়, এর বেশি নয়। যা পড়া হয়, তাকে আত্মস্থ করাও গুরুত্বপূর্ণ।

# বইতে নোট রাখা : পড়ার সময় আলাপ-আলোচনা মুডে থাকা যেতে পারে। শাইখ হামজা ইউসুফের লেকচারে শুনেছিলাম, তিনি বই পড়ার সময় বইতেই লেখালেখি করেন। কিছু ভালো লাগলে লিখে ফেলতেন, 'দারুণ বলেছেন'। আবার কোন বিষয়ে মতের অমিল হলে লিখতেন, 'আমি মানতে পারলাম না ব্যাপারটা কারণে হলো... ..."। ইমাম সুহাইব ওয়েব বলেছিলেন, আল-আজহারে তাদের শাইখরা ক্লাসে/দারসের সময়ে টুকে রাখা নোটস তারা বইতেই লিখে রাখতেন যেন পরে ওই প্রসঙ্গে পড়তে এলেই মনে পড়ে যায়। মোট কথা দাগাদাগি করে পড়াটাই বেশিরভাগ শিক্ষকরা পছন্দ করেন।

# বইতে নোট না করলে হাতের নোটবুক/ডায়েরিতে কিছু পয়েন্ট তুলে রাখা যায় যেন সেখানে দেখলে পরবর্তীতে নিজের মনে পড়ে যায় যে কী কী বিষয়ে বেশি শিখতে পেরেছি আর ভালো লেগেছে। শর্টনোট!

# বই পড়ার মূল উদ্দেশ্য থাকতে হবে আত্মিক উন্নয়ন। বইটি পড়ে উপলব্ধি করে তাকে নিজের জীবনে কাজে লাগানোর নিয়্যাহ হচ্ছে সবচাইতে বড় চিন্তা।

# নির্দিষ্ট কিছু পাতা পড়া শেষে সারমর্ম টাইপের উপলব্ধি ও শিক্ষা লিখে ফেলা যেতে পারে যা হয়ত নিজের এবং অন্যদের কাজে লাগতে পারে। সেই নির্দিষ্ট পাতা পড়ে শেষ করার আগে পড়া ছেড়ে লিখতে যাওয়া উচিত হবেনা। লেখাটি দাওয়াহ/পরোপকার হতে পারে, ভবিষ্যতে কাজে লাগতে পারে।

# অন্যদেরকে কিছু শিখাতে গেলে সেই জ্ঞানটি ভালো করে পাঠকের মাঝে গেঁথে যায়। স্টাডি সার্কেল না হলেও ভাই-বোন, স্বামী-স্ত্রী, বন্ধু বান্ধবের মাঝে 'ডেমো' দিয়ে এই বিষয়টি কাজে লাগানো যেতে পারে।

# পড়া হলে তার কৃতজ্ঞতা প্রকাশে অন্ততঃ দুই রাকা'আত নামায আদায় করে ফেলতে হবে।

idream4life ব্লগ থেকে
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

শের

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৯


তিন শ' তিন
মুমিন তো নই, তবু খোদা টিকিয়ে রেখেছে!
প্রেমিক তো নই, তবু প্রেম বিকিয়ে রেখেছে!

তিন শ' চার

ভীষণ একাকী আমি, অপেক্ষায় কেটে যায় বেলা।
হতাশার মাঝে শুধু, পাশে আছে তার অবহেলা ! ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

ক্ষমতা ও সম্পদ বণ্টনের রাজনীতি এবং এলিট সমাজ - নির্বাচনের আগের প্রশ্ন ও পর্যবেক্ষণ

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২১



ভোটের সময় এলেই একটি অতি পরিচিত দৃশ্য চোখে পড়ে। নির্বাচনপ্রার্থী, যিনি অভিজাত শ্রেণির প্রতিনিধি, সাধারণ মানুষের কাছে ভোট চাইতে গিয়েছেন। গ্রামের রাস্তা ধরে হাঁটছেন, বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে... ...বাকিটুকু পড়ুন

ঠাকুর ঘরের কে? কলা আমি খাই নি ! :D

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১০



''শেকল ভাঙার পদযাত্রার'' যাত্রা শুরু ২০২০ সাল থেকে। নারী বৈষম্য ধর্ষণের মত অপরাধগুলোর বিরুদ্ধে তারা এই পদযাত্রা করে থাকে। নানান দাবী নিয়ে তারা এই পদযাত্র করে থাকে। এর আগে... ...বাকিটুকু পড়ুন

×