আমার যেদিন হবে যাবার বেলা
চুপটি করে থেকো ঘরের কোনে;
এইতো আমি যাচ্ছি, যাবো বলেই
থাকবো জীবন-মৃত্যু সন্ধিক্ষনে।
হঠাত করেই থমকে যাবে সময়
তোমার দু-চোখ উঠবে জলে ভরে,
মুগ্ধ হয়ে দেখবো চেয়ে আমি
অতল তলে হারিয়ে যাবার তরে।
তোমার দু-চোখ যেন সুনীল আকাশ
কিংবা হঠাত বজ্র কঠিন মেঘ,
কিন্তু যখন ওই দু-চোখে জল
নেশাগ্রস্থ সকল ভাব আবেগ।
ওই দু-চোখে অদ্ভূত এক মায়া
যখন সেথায় অশ্রুজলের রেশ,
ঠিক তক্ষুনি ওই দু-চোখের মাঝে
হারায় আমার যত দুঃখ-ক্লেশ।
আমার যখন হবে যাবার বেলা
চুপটি করে থেকো ঘরের কোনে,
তোমার চোখে তাঁকিয়ে থাকার ছলে
হারিয়ে যাবো একটু পরক্ষণে।।
রচনাকালঃ ২৯-০৭-২০১৩…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


