অনেক দিন যাবত ভাবছিলাম ৫০তম পোষ্ট কি নিয়ে দেয়া যায়? এলোমেলো ভাবনায় কড়া নেড়েছে অনেক কিছু কিন্তু সায় পায়নি সময়ের অভাবে। আবার ব্লগেও বয়সে ৬ পেরিয়ে ৭ বছরে পরেছে। তাই দু'টি বিষয়কে সামনে রেখে একটি পোষ্ট দেয়ার মনস্থির করি। কিন্তু কি বিষয়ে লিখবো তা ঠিক করতে পারছি না।
আমার ভাবনা গুলো ছিল এরকম :
১. বিভিন্ন সময় দেয়া পোষ্টগুলোর রিভিউ করা।
২. আমার প্রিয়তে রাখা পোষ্ট গুলোর লিংক দিয়ে একটি পোষ্ট দেয়া।
৩. যারা আমার বিভিন্ন পোষ্টে কমেন্ট করেছে তাদের নিক এর লিংক দিয়ে ধন্যবাদ জ্ঞপন করে পোষ্ট দেয়া।
৪. আমি যে সকল পোষ্টে কমেন্ট করেছি তার একটি লিংক পোষ্ট দেয়া।
৫. একটি আড্ডা মূলক পোষ্ট দেয়া।
৬. ভাল লাগা বিভিন্ন কমেন্ট নিয়ে ছবি ব্লগ ইত্যাদি ।
তবে কোন ভাবনার যেমন পরিসম্পাত্তি পাচ্ছিলাম না ঠিক তখনই এই এলোমেলো পোষ্টের চিন্তা মাথায় আসে। মানে মনের কখা গুলো আড়াআড়ি ভাবে লিখে দেই তাতেই হবে।
কোন নির্দিষ্ট বিষয় নিয়ে আমি লিখতে পারি না তাই আমার অধকিাংশ পোষ্ট লিংক নির্ভর। তবে পোষ্ট দেয়ার চেয়ে বিভিন্ন পোষ্ট পড়ে মন্তব্য করতে ভাল লাগে। কোন ব্লগার যদি আমার কেন মন্তব্যের কারনে উৎসাহিত হয়ে থাকেন তাহলো ভাল লাগবে আর কেউ যাদি মনে কষ্ট পেয়ে থাকেন তবে ক্ষমা প্রার্থী।
মনের মাঝে অনেক ভাষা নাড়া দেয় উপস্থাপিত হওয়ার জন্য কিন্তু ধৈর্য মশাই প্রতিনিয়ত বাধা দেয় তাই প্রতিবারের মতোই আবারো ধৈর্যের কাছে হার মেনে এখানেই শেষ করলাম।
সকলের জন্য শুভ কামনা ও দোয়া চাই।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



