যে বা যারা বাংলায় ব্লগিং করতে চায় তাদের প্রিয় এবং সবচেয়ে জনপ্রিয় মাধ্যম সামহোয়্যারইনব্লগ। অনেক সুখ দু:খ ভাগাভাগি হয়ে এতে । অনেকে হয়তো অদৃশ্য এক দাবী খাটিয়ে আদায় করে নেন ভালবাসার শেষ নির্ঝাসটুকু। কেউবা প্রাপ্তির আশা বিকিয়ে দিয়ে বিলিয়ে দেন তার অভিজ্ঞতা লব্দ সবটুকু জ্ঞান। আবার কেউ কেউ আছেন নিজের পরিচয়টুকু গোপন করে ব্লগারদের আনন্দ দিতে ব্যবহার করেন বিভিন্ন পন্থা ।
অকৃত্তিম ভালবাসার এই জয়গায় যেমন প্রতিদিন যোগ হচ্ছে অনেক নতুন নতুন ব্ন্ধু ব্লগার ঠিক তেমনি হারিয়ে যাওয়ার সংখ্যাটাও নেহায়াত কম নয়। বিগত কয়েএক দিন যাবৎ বেশ কয়েকজন ব্লগার নিজ ইচ্ছায় হারিয়ে গেলেও আমাদের ছেড়ে না থাকতে পারার ব্যাথায় ফিরে এসেছেন। আমাদের অন্তরের অন্থস্থল থেকে শতকোটি ধন্যবাদ তাদের।
কিন্ত বিগত প্রায় ১ মাস যাবৎ আমার/আমাদের প্রিয় দুই জন ব্লগার ব্লগে আসছেন না। তাদের কি সমস্যা সেটা আমরা জানতেও পারছি না। পারস্পরিক শ্রদ্ধাবোধের কারনে যাদের পোষ্টে আমরা মন্তব্য করছি আবার তারাও আমাদের পোষ্টে মন্তব্য করে থকেন, আসলে ব্লগিংগের প্রেরণাই এখানে।
যাহোক যাদের কথা বলছিলাম আদরে একজন আমাদের ব্লগ গায়িকা লিরিকস । যিনি সর্বশেষ পোষ্ট করেছেন ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:১১ সময় শ্রদ্ধেয় ব্লগার সেলিম আনোয়ার ভাই এর খেজে আর অন্যজন কবি ব্লগার bakta যিনি সর্বশেষ পোষ্ট করেছেন ১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৪
সবশেষে তাদের ফিরে আশার অপেক্ষয় আমরা ... ... ... কারন আমাদের কে ছেড়ে যাওয়ার তালিকার লাগামে আমরা একটা শক্ত গিট দিতে চাই।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




