somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"জীবন ও জীবিকার গল্প" আমার উপলব্ধি

২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাসী ব্লগার "সোহানী", ওনার মেধা ও মননের সমন্বয়ের প্রথম প্রয়াস “জীবন ও জীবিকার গল্প”। বইটির বিক্রয় লব্দ অর্থ কিছু অনাথ শিশুদের কল্যানে ব্যয় করা হয় বলেই এটি কেনার মূল উদ্দেশ্য। বই এর প্রতিটি গল্পকে যদি নাট্যরুপ দেয়া যায় তবে আমাদের সমাজপতিরা একটি সুন্দর বার্তা পাবে বলে আমার বিশ্বাস। তবে এটা অলিক স্বপ্ন বিলাস মাত্র। কারন তারা বদলাবার নয়। কিন্তু আমাদের স্বপ্ন দেখতে তো বাধা নেই, কারন পয়সা তো লাগে না।

যাহোক আমার উপলব্ধিটুকু যেমন ছিল :


১. পার্ভাট : আমাদের নিচু মানুষিকতার করনেই হারিয়ে যায় ব্রকলিনের মত মেয়েগুলো। একটু ছাড় দিয়ে যদি তারা বাবা-মা তাদের সংসারটা চালিয়ে যেত তবে হয়ত তাদের জীবনের বাস্তবতাটা এমন হত না। তারা কিন্তু পরবর্তীতে অন্য কোন একজনের সাথে জীবনের বাকী অংশ কাটিয়েছে।

২. দ্বিচারিনী : গল্পের প্রধান প্রধান চরিত্রগুলোর প্রতিটি চরম সুযোগ সন্ধানী। যখন যে ভাবে পেরেছে তখন সবাই নিজ নিজ আখের গুছাতে চেয়েছেন তবে পারন নি। সবচেয়ে বেশী লভবান হয়েছে সোহেল আর আরা বেচার রাসেল শুধু দিয়েই গেল।

৩. আশ্রয় : ভাল থাকুক জেসিকা আর বরার্ট, নীরা জন্য শুভকামনা। তবে আমাদের দেশে বৃদ্ধদের অবস্থার উন্নতি হতে সময় লাগবে বৈকি।

৪. একজন হাফ মানুষের গল্প : ননফারফর্মারদের কারনেই আমদের উন্নতিটা চোখে পরে না। আর জহির সাহেবরা বরাবরের মত দিনভর পরিশ্রম করেই যান। এ শিকল থেকে আমরা কোন দিনই বের হতে পারবো না।

৫. কনফ্লিক্ট : সময়ের সাথে সাথে মানুষের চাহিদা বদলায়, স্বাভাবিক ভাবে স্থান কাল ভেদে চাহিদা ও চাওয়া গুলো হয় ভিন্ন ভিন্ন । রিয়াও তাই। মা হিসেবে রাহেলা যদি রিয়াকে সঠিক ভাবে বুজতে পারতো তবে গল্পের শেষটা হয়তো এমন হত না।

৬. জলে ভাসা পদ্ম : টাকার চাহিদার কাছেই হেরে গেল রাইসা আর জাদিরে ভালবাসর সংসার। বাস্তব জীবনের রাইসারা ভাল থাকুক তাদের সন্তানদের নিয়ে এটাই কামনা।

৭. একটি প্রোফাইল পিক এবং একজন সরীসৃপ : বয়সের চাহিদার কাছে হেরে গেছে গল্পের ডিআইজি সাহেবের ফুটফুটে মেয়েটা। এ চক্র থেকে বাচা দায়।

৮. একজন জরিনা বা কোন এক আকবরের স্ত্রী : পার্ভাট এর পিটারে সাথে হারুনের একটা মিল আছে, দুই জনই কৌশলে নারী খেকো। তাদের জন্য জরিনারার অসহায়।

৯. এক টুকরো ভালোবাসা : অনেক বাস্তব অভিজ্ঞতা আছে মানুষকে উপহার দিয়ে কথা শোনার। বেশি কিছু বলার নাই, কারন আমরা এমনই, সাবার কাছে আমাদের চাহিদা বেশী কিন্তু এটা বুজতে চাই না যে দাতার স্বাদ ও সাধ্যের সমন্বয়ের গল্পটা আসলে কি ছিল।

১০. যোদ্ধা : ”পার্ভাট” এর পিটারে বা ” একজন জরিনা বা কোন এক আকবরের স্ত্রী” এর হারুন বা রহিম সাহেবরা কেন এমন হয় ? গল্পের রাজিয়ারা ভাল থাকুক সবসময়।


১১. মানুষ কিংবা অমানুষ : আমরা বাবা এবং মা উভয়েই মারা গেছেন , ফলে তাদের ঔষধ কেনা বা দেখবাল করার কোন প্রয়োজনীয়তা নেই, আমরা মত যদি তোফাজ্জল সাহেবের ছেলেদের অবস্থা হতে তবে ভাল হত । অনন্ত বেচে যেত তোফাজ্জল সাহেবের স্ত্রী।


১২. সিদ্ধান্ত : গল্পের সুমনার অনির্দিষ্টের যাত্রার সমাপ্তি শুভ হোক


১৩ পিচাশ : রাফায়েতের কপাল ভাল । কিন্তু নিয়তির কাছে বরাবরেই হেরে যায় রাশিদার ”মা” য়েরা।


১৪. পাত্রী চাই : পুরাই আউলা জাউলা লাগলো। সুমন একটা বউ পাইছে, পুরাই ৫জি। এতো দিনে কষ্ট স্বার্থক হইল।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:০৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×