বালক আজও শূন্যতায়
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নাস্তিকতায় মুগ্ধনয়ন
বালক আজও শূন্যতায়,
স্তম্ভমূলের শেকড় ছাঁটা
কোন সে যে এক দুর্দশায়!
সাম্যবাদের কৃষ্ণবোধে
বালক আজও শূন্যতায়,
ঈশ্বর? নাকি মনের ত্রুটি-
প্রশ্নবাণের তীক্ষ্ণতায়!
বালক- তুমি পথ দেখে যাও
অন্ধকারের প্রান্তসীমায়
জ্ঞানের নামে সে কোন যাদু
বন্দী তুমি কোন মায়ায়!
বদ্ধ ঘরের ছোট্ট রুমে
অস্তিত্বের সংকটে
হৃদয় দিয়ে ভাবলে তুমি
অদৃশ্যমান বিশ্বাসে?
যুক্তিবলে বিচার করে
আত্মবিরোধ জন্ম দাও
যুক্তিজালের সৃষ্টিকারী
তাঁরই থেকে দীক্ষা নাও!
থমকে যাওয়া বিজ্ঞান সেই-
একই কথা শুনতে পাই,
শুন্য থেকে অসীমযাত্রা
স্রষ্টা ছাড়া উপায় নাই।
অনীশ্বরের অন্ধকূপে,
অস্তিত্বের তীব্রতায়,
অবিশ্বাসের জলাঞ্জলি;
বালক এখন পূর্ণতায়।
(বালক আজও শুন্যতায় - আস্তিক্যবাদী পদ্য - শাহরিয়ার ইবনে আহমাদ)
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।
প্রথমত,...
...বাকিটুকু পড়ুন