উনার বাবা যেহেতু এদেশ স্বাধীন করেছেন এবং যেহেতু উনার বাবা সমগ্র জাতির পিতা সেহেতু উনি, উনার আত্নীয়স্বজন এমনকি যারা উনার দল সমর্থন করে তারা যাই করে না কেন তাতে আমাদের সাধার নাগরিকদের প্রতিবাদ করার কোন যুক্তি আছে কি ? উনার রুচি কত উন্নত, উনি কখনো পুলিশ দিয়ে আবার কখনো উনার লালিত বাহিনী তথা ছাত্র, যুবলীগ দিয়ে কখনো লগি-বৈঠা দিয়ে কখনো রামদা, চাপাতি দিয়ে কুপিয়ে অন্যের শরীর থেকে রক্ত বের করেন । আর আমাদের দেশের কিছু শিক্ষিত লোক যারা উনার বাবার কৃপায় দেশ পেয়েছে আবার এখন পড়ানোর বা পড়ার সুযোগ পেয়েছে তারা কি না অভদ্রের মত একে অন্যের শরীর থেকে রক্ত বের করে শিক্ষাঙ্গনে ছিটিয়ে দেয় । এদের যদি রক্ত ঝরানোর এতই প্রয়োজন তাহলে আমাদের সুরুচির প্রধানমন্ত্রীর দ্বারস্ত হতে পারতো । কারন তার ইশারার সাথে সাথেই পুলিশ বা তার দলীয় ক্যাডাররা ইচ্ছামতো এবং সুবিধা জনক উপায়ে রক্ত বের করতে পারতো । যেমন আজ বের করেছে সিলেটে এমসি কলেজ পুড়ানোর প্রতিবাধে বের হওয়া মিছিলে ( কি সাহস ওরা ওদের বাবার দেশের সামান্য একটা কলেজের দু একটা রুম পুড়িয়েছে, এর না কি বিচার দাবী করে ? ) আমাদের দেশের সব সময়ের সরকারের লাটিয়াল বাহিনী পুলিশ । তাই আসুন আমরা সব সুরুচির মানুষ বুয়েটের শিক্ষার্থীদের এই অরুচিকর কাজের তীব্র নিন্দা জানাই । সাথে সবাইকে সাবধান করে দেই জাতির পিতার মেয়ে কিন্তু রেগে যাচ্ছেন, উনি বলেছেন কঠোর কিভাবে হতে হয় তা তার জানা আছে ।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।