somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুষ্টিয়ায় দেড় শতাধিক ছাত্রীর সঙ্গে শিক্ষকের যৌন কেলেঙ্কারি (ভিডিও)

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্রীদের সঙ্গে অবৈধ যৌন সম্পর্ক গড়েই ক্ষ্যান্ত হননি। এসবের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়া হয়েছে। এভাবে একজন দুজন নয়, অন্তত দেড় শতাধিক ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়েছেন শিক্ষক পান্না মাস্টার।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার বাড়াদি গ্রামের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের গণিতের শিক্ষক পান্না মাস্টার বাসায় টিউশনির নাম করে দেড় শতাধিক ছাত্রীকে তার লালসার শিকার বানিয়েছেন।

আর শিক্ষকের লালসার শিকার এসব ছাত্রীদের বেশিরভাগই অষ্টম, নবম ও দশম শ্রেণি পড়ুয়া কোমলমতী। এরা পরবর্তী জীবনে কলেজ-বিশ্ববিদ্যালয়ে গেলেও শিক্ষক পান্নার হাত থেকে রেহাই পায়নি। ঘটনার ধারণকৃত চিত্র ও ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন তাদের ভোগ করে আসছেন পান্না।

শুধু ধর্ষণ করেই ক্ষ্যান্ত হয়নি শিক্ষক পান্না। অন্তরঙ্গ মিলনদৃশ্য ধারণ করে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে নানা ফন্দি-ফিকিরে হাতিয়ে নিয়েছে অর্থও। সম্প্রতি তার এই বিকৃত যৌন কেলেঙ্কারি ফাঁস হয়ে গেছে। এলাকার যুবকদের মোবাইলে তা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে।undefined

এরপর শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সচেতন মহল এই শিক্ষক নামের কুলাঙ্গারের বিচার দাবি করেছেন। তারা অবিলম্বে এই শিক্ষককে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দাবি করেন। আর এ ধরনের ঘটনা প্রতিরোধে তার সহযোগীদেরও বিচার দাবি করেন।

বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে পান্না মাস্টারের যৌন কেলেঙ্কারি। প্রতিবেদনে বলা হয়, বাড়াদি আদর্শ বিদ্যালয়ের গণিতের শিক্ষক পান্না মাস্টার অভিভাবকের পরিবর্তে বনে গেছেন প্লে-বয়ে। পান্না মাস্টারের যৌন জিজ্ঞাসার শিকার প্রায় দেড়শ’ ছাত্রী, যাদের অধিকাংশ অষ্টম, নবম এবং দশম শ্রেণি পড়ুয়া।

প্রতিবেদনে আরো বলা হয়, ‘এ ঘটনা এখানেই শেষ হতে পারত। কিন্তু নিজের ছাত্রীদের সঙ্গে মিলনের দৃশ্য পান্না মাস্টার ভিডিও ক্যামেরায় ধারণ করেছেন দিনের পর দিন; মাসের পর মাস; বছরের পর বছর।’

অষ্টম শ্রেণি থেকে পান্নার যৌন লালসার শিকার এক ছাত্রী। সে বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে। তারপরও পান্নাকে নিয়মিত সময় দিতে হয় তাবে।

ওই ছাত্রী জানায়, ‘পরিকল্পনা করে তিনি (পান্না মাস্টার) এগুলো করতেন। আর এখন ছবি-ভিডিওর প্রকাশের ভয়ে অনেকটা বাধ্য হয়ে একাজ করতে হচ্ছে। আমি সত্যিকার অর্থে মানসিকভাবে বিধ্বস্ত। খুবই খারাপ লাগছে। এ নিয়ে আর কিছু বলতে চাই না।’

পান্না মাস্টারের সঙ্গে নগ্নদৃশ্যের ছবি অন্যের মোবাইলে দেখার পর ইতোমধ্যে ১১টি মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। আর এতেই এলাকায় বিষয়টি জানাজানি হয়ে পড়ে।

এ বিষয়ে শিক্ষাবিদ ও সমাজকর্মী সুরাইয়া সুলতানা শিখা বলেন, ‘নিজের সন্তানরা কোথায় কি করছে, কাদের সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, সেগুলো অভিভাবক হিসেবে আমাদের খেয়াল রাখা দরকার।’

উদীচী কুষ্টিয়া শাখার সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দি বলেন, ‘এই বিকৃত মানসিকতা থেকে বের হতে আইনের প্রয়োগের চেয়ে বেশি দরকার সামাজিক সচেনতা।’

বেসরকারি সংস্থা (এনজিও) সেতুর নির্বাহী বলেন, ‘পরবর্তীতে যাতে আমাদের আরো দশটি মেয়ে এই ধরনের বিকৃত ঘটনার শিকার না হন, সেজন্য এখনই সবাইকে সচেতন হওয়া দরকার।’

এ ঘটনায় পান্না মাস্টার ও তার সহযোগীদের শাস্তি দাবি করেন। এলাকার এক মুরুব্বি বলেন, ‘আমরা শিক্ষকদের ওপর বিশ্বাস করে স্কুলে ছেলে-মেয়েকে পাঠাই। আর সেই শিক্ষকরাই যদি এ ধরনের কুকর্ম করেন, তাহলে আমাদের যাওয়ার কোনো জায়গা থাকে না। এগুলো শুনতেও লজ্জা করে।’

তিনি বলেন, ‘এ ধরনের ব্যক্তিদের গণপিটুনি দিয়ে মেরে ফেলা উচিত।’

এ ধরনের ঘটনা প্রতিরোধে এলাকার অভিভাবক ও শিক্ষার্থীরা পান্না মাস্টারের শাস্তি দাবি করেন


(সমপূর্ন কপি পেষ্ট)
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৯
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×