somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংখ্যালগুদের উপর হামলার নিন্দা

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংখ্যালঘুদের উপর
হামলা ন্যাক্কারজনক এবং সরকারের
নীরবতা রহস্যজনক; বিচারবিভাগীয়
তদন্ত ও ক্ষতিপূরণের
ব্যবস্থা করতে হবে
-ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর
সংখ্যালঘু বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল
মাওলানা আতাউর রহমান
আরেফী দিনাজপুর, যশোর, সাতক্ষীরা ও
ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু হিন্দু
সম্প্রদায়ের উপর হামলা, ঘর-
বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের
ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ
করে বলেছেন, মুসলিম সংখ্যাগরিষ্ট
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর
হামলা ন্যাক্কারজনক এবং সরকারের
নীরবতা রহস্যজনক। প্রিন্সিপাল
মাওলানা আরেফী আরো বলেন, ইসলাম
সংখ্যালঘুদের জান-মালের
নিরাপত্তা বিধান করেছে, আমরা মুসলিম
সংখ্যাগরিষ্ট
জাতি হিসেবে তারা আমাদের
কাছে আমানত। তাদের নিরাপত্তা,
সুরক্ষার চেষ্টা করা আমাদের নৈতিক ও
ঈমানী দায়িত্ব। সম্প্রতি বারবার এসব
হামলার ঘটনা ঘটছে যাহা জাতীয় দৈনিক
ও বিভিন্ন মিডিয়ায় সচিত্র প্রকাশিত
হয়েছে, গতকাল দেশের ৪ জেলায়
সংখ্যালঘুদের উপর
যারা হামলা করেছে তারা ধর্ম ও
মানবতা বিরোধী, দেশ ও স্বাধীনতার
শত্রু আমরা এই ন্যাক্কারজনক ঘটনার
তীব্র নিন্দা জানাই। বারবার এসব
ঘটনায় জনমনে সঙ্কা সৃষ্টি হচ্ছে কোন
অশুভ শক্তি দেশে সাম্প্রাদায়িক
দাঙ্গা সৃষ্টি করতে চায়। তিনি বলেন,
সরকার ক্ষমতায়
টিকে থাকা এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করার
জন্য সংখ্যালঘুদের ব্যবহার করছে অথচ
দুস্কৃতিকারীদের
বিরুদ্ধে জোরালো কোনো ব্যবস্থা নিচ্ছে না,
সরকারের এই নীরবতা রহস্যজনক।
তিনি সরকারের প্রতি আহবান
জানিয়ে বলেন অতিদ্রুত বিচারবিভাগীয়
তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের কঠোর
শাস্তি প্রদান ও ক্ষতিগ্রস্তদের
যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
প্রিন্সিপাল
মাওলানা আরেফী ইসলামী আন্দোলন
বাংলাদেশের সর্বস্তরের নেতা কর্মী ও
দেশবাসীকে আহবান জানিয়ে বলেন,
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল
মহলকে দেশের শান্তি-শৃঙ্খলা ও
সম্প্রীতি বজায় রাখতে সদা সজাগ ও
সতর্ক থাকতে হবে।
মাওলানা আরেফী সংখ্যালঘু ভাইদের
উদ্দেশ্যে বলেন, পীর সাহেব চরমোনাই’র
নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ
ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের জান-
মালের নিরাপত্তা ও অধিকার
প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব প্রদান
করা হবে, ইনশাআল্লাহ্।
তারিখ: ০৭/০১/২০১৪ ইং
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

×