somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবেক স্বরাস্ট্রমন্ত্রীর উপর জুতা বৃষ্টি

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজ নির্বাচনী এলাকার
বার্ষিক মাহফিলে জুতা নিক্ষেপের
শিকার হয়েছেন সাবেক
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান
আলমগীর। পরে পুলিশি নিরাপত্তায়
তাকে উদ্ধার করা হয়। এসময় পুলিশ ও
জুতা নিক্ষেপকারীদের
মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার
দিকে কচুয়া উপজেলার উজানী বার্ষিক
মাহফিলে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুরের
পুলিশ সুপার আজির জাফর
সাংবাদিকদের জানিয়েছেন, সাবেক
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান
আলমগীর মাহফিল থেকে চলে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কচুয়ার
উজানী বার্ষিক মাহফিলে যোগ
দিতে বিকেলে ড. মহীউদ্দীন যান
সেখানে যান। পরে মাহফিলের
মঞ্চে ওঠার
সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত
হাজারো জনতা তার বিরুদ্ধে স্লোগান
দিতে থাকেন। এক পর্যায়ে তার ওপর
জুতা নিক্ষেপ করতে থাকেন তারা।
এসময়
মঞ্চে থাকা আয়োজকরা মুসল্লিদের
শান্ত থাকতে বার বার মাইকে অনুরোধ
জানান। কিন্তু তারা সবকিছু
উপেক্ষা করে জুতা নিক্ষেপ
করতে করতে তেড়ে আসে মঞ্চের
দিকে।
নিরুপায়
আয়োজকরা পরে পুলিশি পাহারায়
মন্ত্রীকে মঞ্চ থেকে সরে নিয়ে যান।
মাহফিল এলাকা ত্যাগ
করতে গাড়িতে ওঠার সময় ফের
বিক্ষুব্ধরা তার ওপর জুতা নিক্ষেপ
করতে থাকে। এসম তার
সঙ্গে থাকা পুলিশ বাধা দিলে দুই
পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এক পর্যায়ে ধাওয়া পাল্টাধাওয়ার
ঘটনা ঘটে।
চাঁদপুরের সহকারী পুলিশ সুপার
(সার্কেল) আবু হানিফ জানান,
মাহফিলে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
পরে ড. মহীউদ্দীন
খানকে নিরাপদে সেখান
থেকে সরিয়ে আনা হয়েছে।
পরিস্থিতি এখন শান্ত।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ
নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন
থেকে ড. মহীউদ্দীন খান আলমগীর
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য
নির্বাচিত হয়েছেন।
স্থানীয়রা জানায়,
স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায়
রাজধানীর মতিঝিলে হেফাজতের
সমাবেশ পণ্ড করার ঘটনায়
বিক্ষুব্ধরা মাহফিলে তার ওপর এ
আচরণ করে।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×