somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোট না দেয়ায় হিন্দু ব্যাবসায়ীকে যুবলীগ নেতার মারধর

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাটোরের সিংড়া পৌর এলাকার
দশম সংসদ নির্বাচনে ভোট
দিতে না যাওয়ায় বৃহস্পতিবার
ইউনিয়ন যুবলীগ সভাপতির
নেতৃত্বে হিন্দু ব্যবসায়ীকে তার
দোকানে এসে মারপিট
করা হয়েছে। প্রহৃত
ব্যবসায়ী পৌর এলাকার
বালুয়া বাসুয়া রোড়ের
পল্লী বিদ্যুৎ অফিসের সামনের
প্রতিভা লাইব্রেরীর মালিক
শ্রী সতেন্দ্র নাথ (৩৫)।
তিনি অভিযোগ করে বলেছেন,
কারো কাছে বিচার চাইনি, শুধু
ভগবানকে বলে রেখেছি। এর
আগে আরেক হিন্দু ব্যবসায়ীর
দোকান ভাংচুরের ঘটনায় পুলিশ
বৃহস্পতিবার বাপ্পি নামে এক
যুবলীগ কর্মীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,
নির্বাচনে সতেন্দ্র নাথ ও তার
পরিবারের লোকজন ভোট
দিতে যাননি।
বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায়
বৃহস্পতিবার
সকালে ইটালী ইউনিয়ন যুবলীগের
সভাপতি মোতালেব সরদার তার
কয়েকজন সহযোগীসহ
দোকানে এসে শ্রী সতেন্দ্র
নাথের কাছে ভোট
দিতে না যাওয়ার কারন
জানতে চেয়ে চলে যান। দুপুর
১২টার দিকে আবার কয়েকজন
সহযোগীসহ দোকানে এসে সকলের
সামনে শ্রী সতেন্দ্র নাথ
এলোপাথারী চড় থাপ্পর
মেরে চলে যান। এ ঘটনায়
এলাকার হিন্দু নাগরিকদের
মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত গত মঙ্গলবার একই
পৌরসভার হাসপাতাল মোড়ের
পশু হাসপাতাল মোড়ের কৃষ্ণ
ঘোষের দোকানে শাকিল,
বাপ্পি ও সবুজ সরদার নামের
তিন ছাত্রলীগ-যুবলীগ
কর্মী এসে তাঁর দোকানের
জিনিসপত্র ভাংচুর করে রাস্তায়
ফেলে দেয়। এদের গ্রেপ্তার
করার জন্য পরের দিন এলাকার
ব্যবসায়ীরা তাদের
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ
রেখে রাস্তায় মিছিল সমাবেশ
করে। সিংড়া থানার ওসি শফিকুল
ইসলাম জানান, বিষয়টি তার
জানা নেই। তবে পশু হাসপাতাল
মোড়ের কৃষœ ঘোষের
দোকানে ভাংচুরের ঘটনায়
বাপ্পি নামে একজনকে আটক
করা হয়েছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×